এক্সপ্লোর

Calcutta High Court:সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, ফের ধাক্কা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতার

Setback For TMC Student Leader: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতার। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা: সিঙ্গল বেঞ্চের  (single bench) পর ডিভিশন বেঞ্চেও (division bench) ধাক্কা নাবালিকা ধর্ষণে (minor rape) অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতার (TMCP Leader)। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির (chief justice of calcutta high court) ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত শুভদীপ গিরি চাইলে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হতে পারেন, নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

আর কী?
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আত্মসমর্পণ করলেও জামিন দেওয়া যাবে না অভিযুক্ত শুভদীপ গিরিকে। সঙ্গে নির্দেশ, তাঁকে গ্রেফতারির সব রকম চেষ্টা করতে হবে পুলিশকে। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের চেষ্টা করতে হবে। তিনি যেন নিম্ন আদালতে জামিন না পান, তার চেষ্টা করতে হবে পুলিশকে। জানুয়ারির শেষ দিকে এই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা। তার পরই এই নির্দেশ।

প্রেক্ষাপট...
কাঁথিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় তদন্তকারী আধিকারিকের ভূমিকায় অসন্তুষ্ট হয়েছিল হাইকোর্ট। অভিযুক্তের প্রতি গা ছাড়া মনোভাব দেখানো হচ্ছে বলে তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনা করে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করতে হবে পুলিশকে, একথা জানিয়ে কড়া নির্দেশও দেয় আদালত। আদালতের নির্দেশের পরও বাড়িতে হামলা হয়েছে, তারপরেও পুলিশ পিকেট বসানো হয়নি কেন বলেও প্রশ্ন তোলে হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ধর্ষণের অভিযোগের মামলায় তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে,প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরি। প্রসঙ্গত, গত বছর এক স্কুল  ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে কাঁথির তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরির নাম জড়ায়। ১০ জানুয়ারি কাঁথির মহিলা থানায় টিএমসিপি নেতা শুভদীপ গিরি এবং তাঁর মা-বাবার নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার। পকসো আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু, সেই এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টে পুলিশের প্রত্যক্ষ মদতে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষাপটেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে বলেন, আপনি অভিযুক্তের প্রতি দুর্বলতা দেখাচ্ছেন। অভিযুক্ত কোথায় আছেন, আপনি তা জানেন। ইচ্ছে করে ধরছেন না! আপনার গা ছাড়া মনোভাব আদালতের নজর এড়াচ্ছে না! 

আরও পড়ুন:তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, এবারের মতো শীত-বিদায় ?

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget