এক্সপ্লোর

Viral News: ছবিতে প্রথম কোন প্রাণীটি চোখে পড়ছে আপনার? উত্তর বলে দেবে আপনার ব্যক্তিত্ব

Viral Image: ছবিটিতে থাকা বেশ কয়েকটা প্রাণীর মধ্যে আপনি সবার প্রথমে যে প্রাণীর ছবি দেখবেন তা থেকেই বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব।

কলকাতা: অপটিক্যাল ইলিউশনগুলো (Optical Illusion) মানুষের মনোজগতের সঙ্গে খেলা করে। তাই এ ধরনের ছবির ধাঁধার উত্তর বলে দিতে পারে আপনার ব্যক্তিত্বের অনেক কিছুই। সম্প্রতি নেটদুনিয়ায় এমন একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেটি কিনা বলে দেবে আপনার ব্যক্তিত্ব। 

ছবিটিতে থাকা বেশ কয়েকটা প্রাণীর মধ্যে আপনি সবার প্রথমে যে প্রাণীর ছবি দেখবেন তা থেকেই বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব। মাঝেমধ্যেই হরেক রকমের ছবির ধাঁধা ভাইরাল হয় নেটমাধ্যমে। কোনওটি নিছকই মজার, কোনো কোনো ধাঁধা নাকি আবার মনের বৈশিষ্ট্যগুলিকে স্পষ্ট করে দেখিয়ে দেয়। তেমনই একটি ধাঁধা কয়েক দিন ধরে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

উপরের ছবিতে লুকিয়ে রয়েছে একাধিক পশু। প্রথম নজরে আপনি কোন পশুটি দেখতে পাচ্ছেন বলুন তো? নেট দুনিয়ার একাংশের দাবি, কোনো ব্যক্তি প্রথমে কোন পশুটি দেখতে পাচ্ছেন তা দেখে নাকি ধারণা করা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে।

ছবিতে লুকিয়ে রয়েছে আটটি পশু। আপনার নজরে প্রথমে কোনটি এল?

১. সিংহকে সর্বদা বীরত্ব ও সাহসের প্রতীক হিসাবে দেখা হয়। যদি কেউ প্রথমে সাদা-কালো ছবিটিতে সিংহ দেখতে পান, তা হলে তিনি বেশ আত্মবিশ্বাসী সে কথা বলাই যায়। সিংহটি ছবির একেবারে বাঁ দিকে লুকিয়ে রয়েছে।

২. ছবিটিতে সিংহের ঠিক নীচেই রয়েছে একটি হাতি। বলা হচ্ছে, যে ব্যক্তি প্রথমে ছবিতে হাতি দেখতে পেয়েছেন তিনি সব বিষয়ই বেশ সতর্ক থাকেন। চারপাশে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তিনি সব সময় ওয়াকিবহাল থাকতে চান। তবে মানুষ তাঁর সম্পর্কে কীভাবে, তা নিয়ে বিশেষ মাথাব্যথা থাকে না।

৩. ছবিটির একেবারে মাঝে রয়েছে ঘোড়া। অনেকেই সম্ভবত ঘোড়াটিকে প্রথমে লক্ষ করবেন। যে সব ব্যক্তির নজরে সর্বপ্রথম ঘোড়া এসেছে, তারা নাকি খুব স্বাধীনচেতা প্রকৃতির মানুষ।

৪. ছবিটির ডান দিকে গাছের ডালে একটু নীচের দিকে একটি ভল্লুক লুকিয়ে রয়েছে। যারা ছবিতে প্রথমে ভল্লুক খুঁজে পেয়েছেন, তারা বেশ খোলামেলা মনের মানুষ। জীবনে কিছু রাখঢাক রাখতে চান না। স্পষ্টবাদী স্বভাবের হন এমন মানুষ।

৫. ছবির ডান দিকে একেবারের উপরের দিকে লুকিয়ে রয়েছে একটি সারমেয়। আপনার নজরে কি প্রথমেই সেটি ধরা দিয়েছে? তা হলে আপনি একজন বিশ্বাসযোগ্য মানুষ। আপনাকে যারা ভালবাসেন তাদের আপনি সব সময় রক্ষা করতে চান।

৬. আপকি কি ছবিতে প্রথমেই শূকর দেখতে পেয়েছেন? তাহলে আপনি সৎ চরিত্রের মানুষ। বন্ধুবান্ধবের জন্য আপনি সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধু তা-ই নয়, তাদের সব সমস্যার সমাধান করারও ক্ষমতা রাখেন আপনি।

৭. ছবিতে হাতির ডান পাশেই লুকিয়ে রয়েছে উট। আপনার নজরে কি প্রথমে উট ধরা দিয়েছে? তা হলে আপনি জীবন সম্পর্কে খুবই আশাবাদী।

সেরা শিরোনাম

Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget