এক্সপ্লোর

Pune Airport: বিমানের রানওয়েতে ঢুকে পড়ল চিতা, যাত্রীদের থেকে মাত্র কয়েক মিটার দূরেই...তারপর ?

Viral Video: প্রথমে সেই চিতাবাঘটিকে সকাল ৭টার সময় দেখা যায় এবং পরে সেদিনেই রাত ৮টার সময় আবার সেই চিতাবাঘটির দেখা মেলে। বিমানের ভিতর থেকে যাত্রীরা এই ভিডিয়ো করেছেন।

Leopard in Runway: বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল চিতাবাঘ ! হাড়-কাঁপানো ঘটনা পুনের বিমানবন্দরে। গতকাল সোমবার সন্ধেয় পুনের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। আর এই চিতাবাঘের ভিডিয়ো সমাজমাধ্যমে (Pune Airport) ছড়িয়ে পড়েছে দ্রুত। এক যাত্রীবাহী বিমান উড়ান নিচ্ছিল রানওয়েতে আর তখনই মাত্র কয়েক মিটার দূরে এসে পড়ে একটি চিতাবাঘ। বিমানের ভিতর থেকে যাত্রীরা এই ভিডিয়ো করেছেন (Leopard in Runway) আর মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে।

যদিও পুনের রেঞ্জ ফরেস্ট অফিসার সুরেশ বরাক জানিয়েছেন যে ঠিক যেখানে এই চিতাবাঘটিকে দেখা গিয়েছিল তা বিমানবন্দরের রানওয়ে থেকে বেশ অনেকটাই দূরে। ফলে বিপদের আশঙ্কা কিছু ছিল না। তিনি বলেন, 'পুনে বিমানবন্দর চত্বরে একটি চিতাবাঘের দেখা মিলেছে। এই দেখা পাওয়ার পরেই ছড়িয়ে পড়া ভিডিয়োর মাধ্যমে বিষয়ের সত্যতা নিশ্চিত করা হয় এবং একটি দলকে এই বিষয়ে অনুসন্ধানের জন্য মোতায়েন করা হয়েছে, খাঁচা ও ফাঁদ পেতে সেই চিতাবাঘটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। গোপন ক্যামেরা বসানো হচ্ছে যাতে তার খোঁজ পাওয়া যায় সহজেই। আরও বড় রকম নজরদারি চালানো হচ্ছে'।

প্রথমে সেই চিতাবাঘটিকে সকাল ৭টার সময় দেখা যায় এবং পরে সেদিনেই রাত ৮টার সময় আবার সেই চিতাবাঘটির দেখা মেলে। সংবাদমাধ্যমকে রেঞ্জ ফরেস্ট অফিসার সুরেশ বরাক জানিয়েছেন, 'সন্ধেবেলায় এটিকে রানওয়ের ৫০০ মিটার দূরেই লক্ষ্য করা গিয়েছে। আর বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং থেকে এই চিতা ৭০০-৮০০ মিটার দূরেই ছিল। বিমানবন্দরের আশেপাশে সর্বত্র চিতার খোঁজ চলছে। আমরা ইতিমধ্যেই গোপন ক্যামেরার ফাঁদ পেতে রেখেছি। আশা করা যায় মঙ্গলবারই এই চিতার খোঁজ পাওয়া যাবে এবং আমরা এটিকে ধরে ফেলতেও পারব'।

পুনে এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটি বিমানবন্দর চত্বরে বন্য প্রাণীর দেখা পাওয়া নিয়ে একটি বৈঠক ডেকেছেন ইতিমধ্যেই। বায়ুসেনার আধিকারিকরা যারা যৌথভাবে পুনের বিমানবন্দর পরিচালনা করেন, এই বিষয়ে কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে বলেছেন। এই অ্যাডভাইজরি কমিটি বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন এমওএস সিভিল অ্যাভিয়েশন মুরলীধর মোহোল, ভারতীয় বায়ুসেনা, সিআইএসএফ সহ আরও অনেক আধিকারিক এই বৈঠকে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget