এক্সপ্লোর

Robot Attacking People Video: ভিড় দেখে হঠাৎ মারমুখী রোবট? ভিডিও দেখে শিউরে উঠলেন সকলে, দ্বিধাবিভক্ত নেটদুনিয়া

Viral News: ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে অনুষ্ঠান চলাকালীন একাধিক রোবটকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।

বেজিং: হাজার হাজার মানুষের জমায়েত। আনন্দ উৎসবে হঠাৎই বিপত্তি বাধল। ভিড়ের সামনে হঠাৎ রণমূর্তি ধারণ করল কৃত্রিম মেধা দ্বারা চালিত যন্ত্রমানব (AI Robot)। মারমুখী হয়ে ভিড়ের দিকে তেড়ে যেতে দেখা গেল তাকে। তড়িঘড়ি তাকে নিরস্ত করতে ঝাঁপিয়ে পড়ে পুলিশবাহিনী। কিন্তু বিষয়টি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রযুক্তির উন্নতি আসলে আমাদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে কেউ কেউ মন্তব্য করেন। যদিও রোবটটি সত্যিই মারমুখী হয়ে ছুটে যায়, না কি হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ রোবটটি কারও উপর হামলা চালায়নি, নিজে পড়ে যেতে যেতে সামলে নেয় বলে দাবি করেছেন কেউ কেউ।  তাঁদের দাবি, ভিডিওটি এমন ভাবে তোলা, যা দেখে দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকে। (Robot Attacking People Video)

ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে অনুষ্ঠান চলাকালীন একাধিক রোবটকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। হাজার হাজার মানুষের ভিড় সামাল দিতে বসানো হয় ব্যারিকেডও। সেই সময় একটি রোবট হঠাৎই ব্যারিকেডের সামনে চলে আসে। মোবাইল ফোনে সেই সময় রোবটটিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকলে। হঠাৎ ঝাঁকুনি মতো লাগে রোবটটির শরীরে। ভিড়ের প্রতি তার আচরণ আগ্রাসী বলে ঠাহর হয়। সেই পরিস্থিতিতে পিছন থেকে রোবটটিকে টেনে ধরেন এক নিরাপত্তা কর্মী। ভিড়ের কাছ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। (Viral News)

ওই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জো রোগান এক ব্যক্তি লেখেন, 'চিনে ভিড়ের মধ্যে মানুষের উপর হামলা চালাল AI রোবট। এই কি তাহলে শেষের শুরু?' কৃত্রিম যন্ত্রমেধা এবং যন্ত্রমানবের দাপট যে হারে বেড়ে চলেছে, তাতে মানব সভ্যতা ধ্বংসের মুখে দাঁড়িয়ে বলেও দাবি করেন কেউ কেউ। রোবটটির আগ্রাসী আচরণ যথেষ্ট উদ্বেগের বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। জো আরও লেখেন, 'চিনে AI রোবট হঠাৎ আগ্রাসী হয়ে উঠল। রোবটটির আচরণ আশ্চর্যজনক ভাবে মানুষের মতোই ঠেকেছে। আমার ভাল ঠেকছে না'। যান্ত্রিক গোলযোগের জেরে রোবটটি আগ্রাসী হয়ে ওঠে বলেও দাবি শোনা যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Joe Rogan (@joerogan)

কৃত্রিম যন্ত্রমেধা এবং যন্ত্রমানব নিয়ে এই মুহূর্তে কাটাছেঁড়া চলছে পৃথিবীর সর্বত্রই। প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, অদূর ভবিষ্যতে রোবট মানবজাতির উপর আধিপত্য বিস্তার করলেও, অবাক হওয়ার কিছু থাকবে না বলে মত কারও কারও। চিনের যে ভিডিওটি ঘিরে শোরগোল, তা নিয়ে যদিও অন্য তত্ত্বও উঠে আসছে। কেউ কেউ দাবি করছেন, আসলে ব্যারিকেডের কাছে পা আটকে, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। সেটিকেই হামলা বলে চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের। 

তবে হামলা না চালালেও, ভিডিওটি যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন কেউ কেউ। তাঁদের মতে, রোবটদের নিয়ে সমস্যা ঠিক কোথায়, তা ভিডিওটিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। হোঁচট খেয়ে মানুষ যেভাবে সামলে নেয়, রোবটদের প্রতিক্রিয়া কিন্তু তেমন নয়। হোঁচটই যদি খেয়ে থাকে রোবটটি, সেক্ষেত্রে তার প্রতিক্রিয়া অত্যন্ত আগ্রাসী, ক্ষিপ্র। স্থিরতার অভাব রয়েছে। ওই অবস্থায় কাছাকাছি কেউ থাকলে, তাঁর আহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই রোবটগুলিকে আরও উন্নত করে তোলার প্রয়োজন রয়েছে বলে মত কারও কারও। 

সেরা শিরোনাম

Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget