এক্সপ্লোর

Viral Video: কিলবিল করছে সাপের ছানা, একটি বা দু’টি নয়, ২৭টি, বাড়ির চৌবাচ্চার ভিতর উঁকি দিতেই…

Snakes in Water Tank: বাড়ির চৌবাচ্চায় সাপের ছানা। কিলবিল করছিল জলের মধ্যে। ভাইরাল ভিডিও।

হরিদ্বার: চৌবাচ্চার জল দেখতে ঝুঁকেছিলেন। তাতেই ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। জলের মধ্যে কিলবিল করছিল সাপের ছানা। একটি নয়, দু’টি নয়, সব মিলিয়ে ২৭টি। সেই ভিডিও সামনে আসতেই শিউড়ে উঠছেন সকলে। সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। (Snakes in Water Tank)

উত্তরাখণ্ডের হরিদ্বারের ঘটনা। সেখানকার সরাই গ্রামে বাড়ির চৌবাচ্চায় জল ভরে রাখা ছিল। চৌবাচ্চার জলে কিছু নড়ছে বলে হঠাৎ মনে হয় বাড়ির এক সদস্যের। সেই মতো ঝুঁকে পড়ে জলের ভিতর দেখতে গিয়েছিলেন। কিন্তু জলে যা দেখলেন, তাতে হাত-পা একেবারে ঠান্ডা হয়ে যায় তাঁর। (Viral Video)

আরও পড়ুন: এবার কি সক্রিয় রাজনীতিতে? ককরোচ জনতা পার্টিকে নিয়ে জল্পনা তুঙ্গে, I.N.D.I.A শিবিরের বৈঠকেও CJP-র কথা উঠল

ওই ব্যক্তি বাড়ির অন্যদেরও ডেকে আনেন। দেখা যায়, জলের ভিতর একাধিক সাপের ছানা কিলবিল করছে। পাড়া-পড়শিরাও ছুটে আসেন ওই দৃশ্য দেখতে। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের আধিকারিকরা এসে একটি একটি করে সাপের ছানাগুলিকে বের করেন। একটি প্লাস্টিকের জারে ভরা হয় একটি একটি করে। সাপ ধরতে অভ্য়স্ত তালিব এবং ভোলাকেও ডাকা হয়। এক এক করে চৌবাচ্চা থেকে সাপের বাচ্চাগুলিকে বের করে আনতে হাত লাগান তাঁরাও।

আরও পড়ুন: ফের ভূমিকম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কাঁপল কলকাতাও, দুলে উঠল মাটি

রেঞ্জ অফিসার শিশুপাল সিংহ জানিয়েছেন, সব মিলিয়ে ২৭টি সাপের ছানাকে বের করে আনা হয়েছে। অন্যত্র ছেড়ে দেওয়া হবে সেগুলিকে। তবে চৌবাচ্চা আঁতুড় ঘর হয়ে উঠতে পারে, তা ভাবতেও পারছেন না অনেকে। গ্রামবাসীদের মধ্যেও তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপের ছানা উদ্ধার দেখতে ভিড় করেন অনেকেই। সুষ্ঠু ভাবেই গোটা কাজ সম্পন্ন হয়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget