এক্সপ্লোর

Tremors in Kolkata: ফের ভূমিকম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কাঁপল কলকাতাও, দুলে উঠল মাটি

Earthquake News: ফের ভূমিকম্প রাজ্যে। দুলে উঠল কলকাতাও। উৎসস্থল ভুটান।

কলকাতা: গভীর রাতে দুলে উঠল শহর কলকাতা। তীব্র কম্পন অনুভূত হল রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভূমিকম্পের জেরেই এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ভুটান বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। কম্পন অনুভূত হল খাস কলকাতায়। বেশ খানিক ক্ষণ ধরে কম্পন অনুভব করেন অনেকে। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। রাত ১১টা বেজে ৬ মিনিটে কম্পন অনুভূত হয়। (Kolkata Earthquake)

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুসারে, এদিন ভুটানের রাজধানী থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে ভূমিকম্প হয়। ওই জায়গা থেকে অসমের দূরত্ব ২৫০ কিলোমিটার, শিলিগুড়ির দূরত্ব ৩০০ কিলোমিটারের কম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫-এর বেশি হলেই, তাকে বড় ভূমিকম্প মনে করা হয়। এদিন উত্তরবঙ্গে তীব্র কম্পন অনুভূত হয়। অসমেও কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। তবে ভুটানের কী অবস্থা, এখনও তা স্পষ্ট নয়। (Earthquake in Kolkata)

রবিবার রাত ১১টার কিছু পর কম্পন অনুভূত হয় কলকাতায়। মাসখানেক আগেই রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। আবারও কম্পন অনুভূত হল। বেশ জোরেই এদিন দুলে ওঠে মাটি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেই সময় মুষলধারে বৃষ্টি চলছিল। সেই সময়ই কম্পন অনুভূত হয়। হঠাৎ এভাবে মাটি দুলে ওঠায় আতঙ্ক ছড়ায়। বাড়ির বাইরে বেরিয়ে আসেন মানুষজন। 

স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে আজ কার্যত ঘরবন্দি ছিলেন সকলে। সেই সময়ই ফোনে Google অ্যালার্ট আসে। তার পরই জোরে কেঁপে ওঠে মাটি। আগেও একাধিক বার ভূমিকম্প, আফটারশক অনুভব করেছেন শিলিগুড়ি বাসিন্দা। তবে আর আফটারশক হয়নি বলে খবর।

আরও পড়ুন: ভারতের আকাশে মেরুজ্যোতি! সোমবারই সাক্ষী হতে পারেন, সূর্যের বুকে বিস্ফোরণের জের

বিশেষ করে বহুতলগুলিতে আজ তীব্র কম্পন অনুভূত হয়। কোচবিহার শহরেও মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন। তাঁদের অনেকেই ঘুমাতে চলে গিয়েছিলেন। আচমকা দুলে ওঠে চারিদিক। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন সকলে। আফটারশক এলে কী হবে, সেই আশঙ্কায় ঘরে ঢুকতেও ভায় পান তাঁরা। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এর আগেও, একাধিক বার কেঁপে উঠেছে উত্তরবঙ্গ। নেপালে ভূমিকম্পের সময়ও কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। ক্ষয়ক্ষতিও হয়। পাহাড়ে আগেও ভূমিকম্প হয়েছে। আজ ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget