এক্সপ্লোর

Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া

Army of Robots: ইউক্রেনের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেডরোভ শনিবার ‘Army of Robots’-এর একঝলক তুলে ধরেছেন গোটা পৃথিবীর সামনে।

নয়াদিল্লি: যুদ্ধে এবার রোবট বাহিনী নামাতে চলেছে ইউক্রেন। শুধু রক্তমাংসের মানুষ নয়, রাশিয়ার উপর জোরাল আঘাত হানতে এবার যন্ত্রমানবকে যুদ্ধক্ষেত্রে নামাতে চলেছে তারা। রোবট বাহিনী কী ভাবে যুদ্ধ করবে, একেবারে সিনেমার কায়দায় গোটা বিশ্বের সামনে তা তুলে ধরেছে তাতে, যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে হলিউডের ‘অ্যাভেজ্ঞার্স’ সিরিজ়ের কথা, যেখানে বিদ্রোহী আলট্রন পৃথিবীর বুকে ধ্বংসলীলা নামিয়ে এনেছিল। (Army of Robots)

ইউক্রেনের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেডরোভ শনিবার ‘Army of Robots’-এর একঝলক তুলে ধরেছেন গোটা পৃথিবীর সামনে। যুদ্ধক্ষেত্রে প্রাণহানি ঠেকাতেই রোবট বাহিনীকে যুদ্ধে নামানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গত কয়েক বছরে রণকৌশলে যেমন বড় ধরনের পরিবর্তন চোখে পড়েছে, তেমনই বিবর্তন ঘটেছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রশস্ত্রেরও। শুধুমাত্র গুলি-বন্দুকের ভরসায় আর যুদ্ধ করতে যায় না কোনও দেশ। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়া হয় মুড়ি-মুড়কির মতো। এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে যন্ত্রমানব নামাচ্ছে ইউক্রেন। (Russia-Ukraine War)

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মিখাইলো লেখেন, ‘আমরা রোবট বাহিনী নামাচ্ছি। ২০২২ সালে ড্রোন বাহিনীর সূচনা করেছিলাম। আজ যুদ্ধক্ষেত্রে হামলার ৯৫ শতাংশই ড্রোন দ্বারা ঘটানো হয়। ৭০০-র বেশি UAV কারখানা আছে ইউক্রেনে। প্রযুক্তি ব্যবহার করে পরবর্তী যুগান্তকারী পদক্ষেপ এখনই প্রয়োজন, যা হল যুদ্ধকে রোবটচালিত করে তোলা’।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন

Artificial Intelligence বা AI মডেলগুলিকে নিয়ে উদ্বেগ যখন চরমে, সেই সময় ইউক্রেনের এমন পদক্ষেপে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই। তবে মিখাইলোর বক্তব্য, ‘সহজ লক্ষ্য়-জীবনরক্ষা। বিপজ্জনক অভিযানে রোবট নামানো উচিত, সে আহতদের উদ্ধাপ করা হোক বা অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়া, মাইন বসানো বা তোলা, নজরদারি চালানো থেকে আত্মরক্ষা, অথবা লক্ষ্যবস্তুতে আঘাত হানা। রোবট বাহিনী কোনও একি কোম্পানি নয়। বরং এটি একটি বাস্তুতন্ত্র। প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সংস্থাগুলিতে বিনিয়োগ করব আমরা। নিজস্ব প্রযুক্তি চালু করব, সেগুলির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে। প্রযুক্তিগত ভাবে সফল হলে যুদ্ধক্ষেত্রে সেগুলির ব্যবহার বাড়ানো হবে’।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

এক মিনিটের যে ভিডিও পোস্ট করেছেন মিখাইলো, তাতে দেখা গিয়েছে, কন্ট্রোল রুম থেকে অভিযানের উপর নজর রাখছেন সেনা আধিকারিকরা। অন্য দিকে, যুদ্ধক্ষেত্রে শত্রুকে কচুকাটা করছে রোবট বাহিনী। এমনকি কামানও চালিয়ে নিয়ে যাচ্ছে রোবট। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিও। ভবিষ্যতের যুদ্ধে রোবটই ভরসা, ভিডিওতে এমনও দাবি করা হয়। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন ২০২২ সালে মিখাইলোর হাত ধরেই ড্রোন বাহিনীর প্রবর্তন হয় ইউক্রেনে। পরে যদিও পদ থেকে তাঁকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রোবট বাহিনীর দৌলতে ফের খবরের শিরোনামে তিনি। 

‘Army of Robots’ নামের একটি ওয়েবসাইটের লিঙ্কও পোস্ট করেন মিখাইলো, যাতে বিভিন্ন ক্ষেত্রের মানুষকে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে, ‘বিভিন্ন প্রযুক্তিকে অনুককণ করে উৎপাদন বাড়িয়ে চলেছে রাশিয়া। সম্মুখসমরে আরও বেশি সৈনিক মোতায়েন করে তাদের মোকাবিলা করা সম্ভব নয়। বরং এগিয়ে দেওয়া উচিত রোবটকে। ইউক্রেনের নিজস্ব ফিজ়িক্যাল AI প্রজেক্ট প্রয়োজন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Advertisement

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget