এক্সপ্লোর

Viral News: উত্তরপত্র জুড়ে ‘জয় শ্রীরাম’, ‘বিরাট কোহলি’, ৬০% নম্বর দিয়ে দিলেন অধ্যাপক, তবে শেষরক্ষা হল না

Veer Bahadur Singh Purvanchal University: উত্তরপ্রদেশের জৌনপুরের বীর বাহাদুর সিংহ পূর্বাঞ্চল ইউনিভার্সিটির ঘটনা।

নয়াদিল্লি: নির্বাচনে মরশুমে রামনাম জপ চলছে। রামভক্তি বাদ যাচ্ছে না পরীক্ষার খাতাতেও। 'জয় শ্রীরাম' লিখে কলেজের পরীক্ষায় উতরে যাওয়ার নিদর্শন এবার সামনে এল। উত্তরপ্রদেশের একটি সরকারি কলেজে এই ঘটনা ঘটেছে। পরীক্ষার খাতায় 'জয় শ্রীরাম' লেখা ছাত্রদের ভাল নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কলেজের দুই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। (Viral News)

উত্তরপ্রদেশের জৌনপুরের বীর বাহাদুর সিংহ পূর্বাঞ্চল ইউনিভার্সিটির ঘটনা। সেখানকার প্রথম বর্ষের ছাত্ররা ভাল নম্বর পেয়ে পাশ করেছেন পরীক্ষায়। সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন ছাত্রনেতা দিব্যাংশু সিংহ। চিঠি দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল  এবং উপাচার্যকে। কিছু অধ্যাপক টাকার বিনিময়ে শূন্য পাওয়া পরীক্ষার্থীদের ৬০ শতাংশের বেশি নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। (Veer Bahadur Singh Purvanchal University)

এর পর, গত বছর অগাস্ট মাসে তথ্য জানার আধিকার আইনে আবেদনও জানান দিব্যাংশু। প্রথম বর্ষের ফার্মেসি কোর্সের ১৮ জন পড়ুয়ার রোল নম্বর দিয়ে তাঁদের মার্কশিট পুনর্মূল্যায়ন করে দেখতে আবেদন জানান। বিষয়টি নিয়ে রাজভবনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয় গত বছর ২১ ডিসেম্বর। সেই তদন্তে দেখা যায়, ওই ১৮ জন পড়ুয়ার কেউ পরীক্ষায় শূন্য় পেয়েছিলেন, কারও প্রাপ্ত নম্বর ছিল মাত্র চার।  তদন্ত শুরু হতে দেখা যায়।

আরও পড়ুন: Fact Check: 'বিজেপিকে হারাতে প্রয়োজনে গুন্ডা প্রার্থীকেও ভোট দিন !' কবে কী আবেদন আপ নেত্রী অতিশীর ?

পরীক্ষার খাতার স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায়,  প্রশ্নের উত্তর লেখার পরিবর্তে পড়ুয়াদের কেউ 'জয় শ্রীরাম' লিখে পাতা ভরিয়েছেন, কেউ পাতা ভরিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যর মতো ক্রিকেটারদের নাম লিখে, কেউ গানের পঙক্তি লিখেছেন, কেউ আবার ধর্মীয় স্লোগানে পাতা ভরিয়েছেন। হাবিজাবি লিখে পাতা ভরিয়েই কাঁড়ি কাঁড়ি নম্বর পেয়ে গিয়েছেন তাঁরা। 

এই ঘটনায় বিনয় বর্মা এবং আশিস গুপ্ত নামের দুই অধ্যাপকের নাম উঠে আসে। রাজ্যপালের কাছে সমস্ত প্রমাণ জমা পড়ে। কলেজের উপাচার্য বন্দনা সিংহ জানিয়েছেন, পরীক্ষার খাতার লেখা এবং প্রাপ্ত নম্বরের মধ্যে গরমিল ধরা পড়েছে এবং এই ঘটনায় ওই দুই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে।

এর আগেও, আশিস বর্মার নামে অভিযোগ জমা পড়েছিল। পরীক্ষার সময় টাকা এবং মোবাইল ফোন হাতবদলের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে, তার জেরে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয় তাঁকে। আবারও অনিয়মের ঘটনায় নাম জড়াল তাঁর। রাজভবনের তরফে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে উপাচার্যকে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget