এক্সপ্লোর

Viral Video: বিমানের মধ্যেই ধূমপান? পুরনো ভিডিও ঘিরে বিতর্কে বডিবিল্ডার, তদন্তের নির্দেশ সিন্ধিয়ার

Scindia Orders Probe On Influencer's Video: বিমানের ভিতরে ধূমপান! এও কি সম্ভব? অভিযোগ উঠতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

নয়াদিল্লি: বিমানের (flight) ভিতরে ধূমপান (smoking)! এও কি সম্ভব? অভিযোগ উঠতেই তড়িঘড়ি তদন্তের (investigation) নির্দেশ (order) দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী (civil aviation minister) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (jyotiraditya scindia)। যাঁকে ঘিরে বিতর্ক তিনি এক জন বডিবিল্ডার। সোশ্য়াল মিডিয়ায় বেশ নামডাক রয়েছে তাঁর। নাম ববি কাটারিয়া। 

কী হয়েছিল?
সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি,স্পাইসজেটের দুবাই থেকে দিল্লিগামী একটি উড়ানে ঘটনাটি ঘটে। ঘটনার তারিখ সম্ভবত গত ২০ জানুয়ারি। গোটা পর্বের ভিডিও ট্যুইট করেছেন নীতীশ ভরদ্বাজ নামে এক ব্যক্তি। বোর্ডিং তখনও শেষ হয়নি। বিমানকর্মীরা সেই পর্বেই ব্যস্ত। সেই সময়ে বিমানের পিছনের একটি রোয়ে শুয়ে সিগারেট ধরাতে দেখা যাচ্ছে ববি কাটারিয়াকে। কিন্তু এত দিন বাদে বিষয়টি নজরে এল কেন? স্পাইসজেটের বক্তব্য, ওই ঘটনার পরই তারা কাটারিয়াকে ১৫ দিনের 'নো ফ্লাইং' তালিকায় ফেলেছিলেন। কিন্তু ডিজিসিএ-র নজরে এসেছিল কি? ভিডিও ট্যুইট হতেই অনেকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করতে থাকেন। তার পরই মন্ত্রীর জবাব, 'তদন্ত করে দেখছি। এই ধরনের বিপজ্জনক আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।'

কী হল এদিন? 
সূত্রের খবর, মাসসাতেক পুরনো ওই ঘটনা নিয়ে এর মধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। উপযুক্ত পদক্ষেপও করা হয়েছে বলে খবর। কিন্তু এত কিছু সত্ত্বেও যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নিজের কৃতকর্মের পক্ষে যুক্তি খাড়া করছেন। তাঁর তোপ মিডিয়ার দিকে। ইনস্টাগ্রামে লিখেছেন, 'শুধু টিআরপি চাই। যে কোনও প্রসঙ্গ উস্কে দিয়ে রাজনীতিবিদদের ব্যস্ত রাখো।' 

আপত্তি কোথায়? 
ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, বিমানের মধ্যে লাইটার নিয়ে যাওয়া বা ধূমপান করা নিষিদ্ধ। যাত্রীদের অনেকের অসুবিধা হতে পারে। তা ছাড়া, বিশেষ বায়ুর চাপ থাকা বিমানের কেবিনে যে কোনও মুহূর্তে অগ্নিকাণ্ডের আশঙ্কাও থেকে যায়। তার পরও এমন আচরণের অভিযোগ! স্পাইসজেটের তরফে অবশ্য দাবি করা হয়েছে, জানুয়ারি মাসেই ঘটনাটির তদন্ত হয়েছিল। গুরুগ্রাম পুলিশের কাছে এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়। সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্টের নিয়ম মেনে বিষয়টি একটি অভ্যন্তরীণ কমিটির কাছেও পাঠানো হয়েছিল। তখনই ওই যাত্রীকে ১৫ দিনের 'নো ফ্লাইং' তালিকায় ফেলে দেওয়া হয়। প্রসঙ্গত, ববি কাটারিয়ার বিরুদ্ধে রাস্তার মাঝখানে মদ্য়পানের অভিযোগও রয়েছে। উত্তরাখণ্ডে একটি পুলিশ কেসও দায়ের করা হয়েছে এই মর্মে।
এবার বিমানের অন্দরে ধূমপানের অভিযোগ। 

আরও পড়ুন:ধেয়ে আসছে ঘোলাটে জলরাশি, কী ঘটল হিমাচলে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget