এক্সপ্লোর

Gwalior Kissing Car: প্রেমিকের গাড়িতে গুনে গুনে ৩৪০০ চুমু প্রেমিকার, মোটা টাকা চালান কাটল পুলিশ, মোছানো করাল সব

Viral Kissing Car: সাদা গাড়িতে শুধু চুমুর নিশান। প্রেমিককে ভালবেসে আশ্চর্য ঘটনা ঘটালেন প্রেমিক। হাজার হাজার টাকা দিয়ে মাশুল গুনতে হল। গাড়িতে ৩৪০০ চুমুর নিশান। মোছানো করাল পুলিশ। করা হল জরিমানা।

গ্বালিয়র: ‘বিশ্বার রাখি ঠোঁটে ঠোঁটে রেখে মরে যাওয়া ভালবেসে…বিশ্বাস রাখি চুমুতে’, লিখেছিলেন কবীর সুমন। কিন্তু প্রেমিকার চুমুতে বিশ্বাস রাখতে গিয়ে প্রেমিকের পকেট থেকে বেরিয়ে গেল কড়কড়ে নোট। সাদা গাড়িতে লাল লিপস্টিকের নিশান দেখে চালান কাটাল পুলিশ। সেই গাড়ির ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ একটি বা দু’টি নয়, ৩৪০০টি চুমুর নিশান রয়েছে গাড়িটিতে। লিপস্টিক মাখা ঠোঁটের ছোঁয়ায় সাদা গাড়ি হয়ে উঠেছে একেবারে লালে লাল। (Viral Kissing Car)

মধ্যপ্রদেশের গ্বালিয়রের ‘গোলা কা মন্দির’ ট্রাফিক থানা এলাকার ঘটনা। গাড়িময় চুমুর নিশান দেখে হতবাক হয়ে যায় পুলিশ। ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দরুণ গাড়িটিকে দাঁড় করানো হয়। কিন্তু কাছে যেতেই হতবাক হয়ে যায় পুলিশ। দেখা যায়, সাদা গাড়িটির শরীর জুড়ে লাল লিপস্টিকের দাগ। যত্ন সহকারে হাজার হাজার চুমু এঁকে দেওয়া হয়েছে গাড়িটিতে। শুধু পুলিশই নয়, গাড়ির চেহারা দেখে হতবাক হয়ে যান পথচারীরাও। শেষ পর্যন্ত ৫৫০০ টাকার চালান কাটে পুলিশ। (Gwalior Kissing Car)

আরও পড়ুন: বিজেপি-র নেতা-কর্মীদের খোলা চিঠি শমীক ভট্টাচার্যের, তোলাবাজির অভিযোগ নিয়ে বললেন, 'দল দায় নেবে না...'

অনেকেই গাড়িটির ছবি তুলতে শুরু করেন। ভিডিও রেকর্ডিংও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবি এবং ভিডিওগুলি। অনেকেই ওই গাড়িটিকে ‘কিসিং কার’ বলছেন। ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্যই যদিও গাড়িটিকে আটকানো হয়েছিল। কিন্তু চুমুর নিশানই গাড়িটিকে ভাইরাল করে তুলেছে। গাড়িতে অত চুমুর নিশান এল কোথা থেকে, তার কাহিনি জেনে আরও হতবাক সকলে। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে,  গ্বালিয়রের বাসিন্দা আদিত্য শিকারওয়াল। প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্য়াল মিডিয়া ট্রেন্ড ফলো করতেই গাড়িটিতে চুমু এঁকে দেন ওই তরুণী। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গুনে গুনে ৩৪০০টি চুমুর নিশান আঁকেন তিনি গাড়িটিতে। গাড়ির দরজা, বনেট, বুট, পিলার-সবেতেই ঠোঁট ছুঁইয়ে দেন। ফলে সাদা গাড়ি আর গাড়ি ছিল না, জীবন্ত ক্যানভাস হয়ে ওঠে। ইনস্টাগ্রামে গাড়ির ওই ভিডিও প্রথম দিনেই ৫৫ লক্ষের বেশি ভিউ পায়। 


Gwalior Kissing Car: প্রেমিকের গাড়িতে গুনে গুনে ৩৪০০ চুমু প্রেমিকার, মোটা টাকা চালান কাটল পুলিশ, মোছানো করাল সব

আরও পড়ুন: Modi-Trump Press Conference: প্রেস কনফারেন্স করতে চাননি মোদি? দাবি আমেরিকার, ভারত বলল…

তবে ওই চুমুর দরুণই গাড়িটির উপর নজর পড়ে পুলিশের। ভাইরাল ভিডিও-য় দুরন্ত গতিতে ছুটে যেতে দেখা যায় গাড়িটিকে। তাতেই চালান কাটা হয়। পুলিশের নির্দেশে গাড়ির উপর থেকে চুমুর নিশানও মুছতে বাধ্য হন ওই যুবক। তুলতে হয় গাড়ির কাচে সাঁটানো 'Thakur' লেখা স্টিকারও। কান ধরে ক্ষমা চাওয়ানো হয় ওই যুবককে। পুলিশ জানিয়েছে, রাস্তায় দুরন্ত গতিতে গাড়ি চালানো, স্টান্টবাজি করা আইনের পরিপন্থী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চক্করে এমন কিছু করা উচিত নয়, পরে যায় মাশুল গুনতে হয়। এক পুলিশকে বলতে শোনা যায়, "এখন লজ্জা পাচ্ছো? আগে লজ্জা হয়নি? এসব কেমন আচরণ? পড়াশোনা কতদূর?"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Advertisement

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget