এক্সপ্লোর

West Bengal BJP: বিজেপি নেতা-কর্মীদের খোলা চিঠি শমীকের, দুর্নীতি-তোলাবাজি নিয়ে কড়া বার্তা, বললেন, ‘দল দায় নেবে না’

Samik Bhattacharya: বিভিন্ন জায়গা থেকে বিজেপি-র নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠে আসছে। সেই নিয়ে এবার খোলা চিঠি শমীক ভট্টাচার্যের।

কলকাতা: দল ক্ষমতায় এসেছে মাত্র কয়েক মাস। তাতেই বিজেপি-র নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠতে শুরু করেছে। সেই নিয়ে এবার দলের নেতা-কর্মীদের উদ্দেশে খোলা চিঠি রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্যের। দলের নীতির বাইরে গিয়ে কাজ করলে, দল দায় দেবে না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিলেন। (Samik Bhattacharya)

দলের গ্রুপে খোলা চিঠি দিয়েছেন শমীক। তাঁর বক্তব্য, 'বিভিন্ন স্তরে কিছু কর্মীর অনভিপ্রেত কার্যকলাপ নজরে পড়েছে। দলীয় নীতির বাইরে গিয়ে কাজ করলে, দল দায় নেবে না। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন'। রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল, বুথ স্তরে বিজেপি কর্মকর্তা এবং কর্মীদের উদ্দেশে শমীক খোলা চিঠিটি লিখেছেন। (West Bengal BJP)

আরও পড়ুন: Modi-Trump Press Conference: প্রেস কনফারেন্স করতে চাননি মোদি? দাবি আমেরিকার, ভারত বলল…

কাটমানি-সিন্ডিকেট-তোলাবাজি নিয়ে লাগাতার বার্তা দিয়ে আসছেন শমীক। রবিবার সেই নিয়ে নিউটাউন কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরেও সুর চড়ান তিনি। জানান, অনেক বিধায়ক সম্পর্কেই অভিযোগ আসছে যে, তাঁরা অন্য়ায় কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এসব বরদাস্ত করা হবে না। দরকার হলে পার্টি থেকে বের করে দেওয়া হবে। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরম ওঠে। তৃণমূলের কুণাল ঘোষ বলেন, "ওঁর কথা কেউ শুনছে না। এমন পরিস্থিতি যে বিধায়কদের বের করে দিতে হবে বলতে হচ্ছে। বিশৃঙ্খল দল একটা।" আর তার পরই খোলা চিঠি লিখলেন শমীক।

এখনও চার মাস হয়নি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু তার মধ্যেই তোলাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তারা। মালদার হরিশচন্দ্রপুরে দলের একাংশের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন বিজেপি-রই অন্য গোষ্ঠী। রাস্তা তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগে সেখানে বিজেপি-র দুই গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি, ধাক্কাধাক্কি চোখে পড়ে। শুধু জেলাতেই নয়, কলকাতার এন্টালি এবং আনন্দপুর থেকেও বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে এসেছে। আনন্দপুরে দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথাও ফাটে। বারুইপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণও গিয়েছে একজনের।

আরও পড়ুন: Hindu Temple in Iran: ইরানে আজও মাথা উঁচুু করে দাঁড়িয়ে বিষ্ণু মন্দির, তৈরি হয়েছিল হিন্দুদের জন্য, একেবারে হরমুজ়ের গা ঘেঁষে

এমনকি শমীকের নাম করে তোলাবাজির ঘটনাও সামনে এসেছে। একটি রিয়েল এস্টেট সংস্থা থেকে তাঁর নাম করে তোলাবাজির ঘটনা উঠে আসে। সেই নিয়ে বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয় একজনকে। শমীক জানান, তাঁর নাম করে ফোন করা হচ্ছে লোকজনকে। নাম-পদবী দিয়ে চিঠি গিয়েছে বিভিন্ন সংস্থার কাছে। কোনও ভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না হলে জানান তিনি। তার পরও অভিযোগে বিরাম নেই। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget