এক্সপ্লোর

Viral News: লাঞ্চ খেতে বেরিয়ে কোটি টাকার লটারি প্রাপ্তি! চোখে ছানাবড়া দেখলেন ওই ব্যক্তি!

Viral Video: খাবার কিনতে গিয়ে দেখেন লটারি বিক্রি হচ্ছে। অফারটিও বেশ লোভনীয়। "মিলিয়নেয়ার বক্স" স্ক্র্যাচার্স গেম খেলা হচ্ছে।

নয়া দিল্লি: রোজকার জীবন। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়েছিলেন। কিছুটা কাজ করে উঠে ব্যাগে হাত ঢোকাতেই নিজের উপর বিরক্ত হলেন, ফের ভুলে গিয়েছেন লাঞ্চ বক্স আনতে। এর মধ্যেই বাড়ি থেকে বউয়ের ফোন। এখন লাঞ্চ টাইমে কী খাবেন সেই ভাবনা নিয়ে অফিস থেকে বেরিয়ে অনতিদূরে একটি স্টোরে যান। সেখান থেকেই মুখরোচক কিছু খাওয়ার পরিকল্পনা ছিল। আর সেখানেই ঘটে যায় এক আজব কান্ড। 

কথায় বলে, 'দেনেওয়ালা যব দেতা হ্যায়, চপ্পর ফারকে দেতা হ্যায়'। এ যেন তেমনই। খাবার কিনতে গিয়ে দেখেন লটারি বিক্রি হচ্ছে। অফারটিও বেশ লোভনীয়। "মিলিয়নেয়ার বক্স" স্ক্র্যাচার্স গেম খেলা হচ্ছে। খেলাটি দেখে বেশ মজা লাগে। সাধারণত এ ধরনের লটারি তিনি খেলেন না। তবে পকেটে ৬০ ডলার ছিল আর খেলার জন্য প্রয়োজন ছিল ৩০ ডলার। ফলে তিনি ভাবলেন একবার ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাক।                                                    

এরপর তিনি কিছুক্ষণ ওই স্টোরে খাবারের সন্ধান করেন। এরপর স্টোর ছাড়ার আগে টিকিটটি স্ক্যান করতে গিয়েই দেখেন স্ক্রিনে লেখা 'লটারি উইনার'। একবার নয় বারবার পড়তে লাগলেন লেখাটি। যা দেখছেন সেটা সত্যি তো! লটারি বিজেতার কথায়, 'আমি বিস্মিত। আমি ভাবতেই পারছি না আমি এত টাকা জিতেছি।' সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন করে খবরটি জানান তিনি।  

আরও পড়ুন, মোমো বিক্রি করে মাসে কয়েক লাখ আয়? মোট লাভ শুনলে চমকে উঠল নেটিজেনরা

২০২৪ অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে মিসৌরি লটারি জেফারসন কাউন্টি মিসৌরি লটারি মোট ৪০.৫ মিলিয়ন পুরস্কার দিয়েছে লটারি প্লেয়ারদের। এমনকী এঁদের টিকিট বিক্রি করা স্থানীয় খুচরো বিক্রেতারা কমিশন এবং বোনাস হিসাবে ৩.৯ মিলিয়ন ডলারেরও বেশি উপার্জন করেছে। 

ওই লটারি বিজেতা পেয়েছেন ৩ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৫.২৪ কোটি টাকা। যা তাঁর স্বপ্নাতীত। এখন এই এত টাকা দিয়ে কী করবেন তা ভেবে উঠতে পারেননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget