এক্সপ্লোর

Viral News: বিনা টিকিটে বন্দে ভারতে উঠে 'সুখটান'! যাত্রীর কাণ্ডে হইচইকাণ্ড ট্রেনে

Vande Bharat Express: ওই ট্রেনটির বাথরুমে ঢুকে এক ব্যক্তি যখন সিগারেটে সুখ টান দিচ্ছিলেন সেই সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।

কলকাতা: এই ট্রেন একাধিকবার শিরোনামে আসার পর এবার শিরোনামে এলো সিগারেটে সুখটান দেওয়াকে কেন্দ্র করে। বন্দে ভারতের (Vande Bharat Express) বাথরুমে ঢুকে এক ব্যক্তি সিগারেটে সুখটান দিচ্ছিলেন, আর সেই অবস্থায় যা যা ঘটলো তা ওই ব্যক্তির আজীবন কাল মনে থাকবে।

ভারতের রেল ট্র্যাকে এখনো পর্যন্ত যে সকল ট্রেন যাতায়াত করছে তার মধ্যে সবচেয়ে এক্সিকিউটিভ ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের টিকিটের ভাড়া যেমন সাধারণ ট্রেনের টিকিটের তুলনায় কয়েক গুণ বেশি, ঠিক সেই রকমই এই ট্রেনটিতে এমন সব বন্দোবস্ত করা হয়েছে যা যাত্রীদের সব ধরনের সুরক্ষা দিতে সক্ষম। তবে এবার এই ট্রেন নতুন করে শিরোনামে এল বৃহস্পতিবার।

এবার এমন ঘটনাটি ঘটেছে তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদগামী বন্দে ভারত এক্সপ্রেসে। ওই ট্রেনটির বাথরুমে ঢুকে এক ব্যক্তি যখন সিগারেটে সুখ টান দিচ্ছিলেন সেই সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই ট্রেনের মধ্যে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি ছুটে আসেন রেল কর্মীরা। ট্রেনে থাকা যাত্রী এবং রেল কর্মীদের অধিকাংশই ভেবেছিলেন ট্রেনে আগুন লেগেছে।

এই আতঙ্কের মধ্যেই রেলকর্মীরা খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান একটি বাথরুম থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই সময় তাদের আর বুঝতে বাকি থাকে না ঠিক কি ঘটেছে। এই পরিস্থিতিতে দরজায় ধাক্কা দেন রেল কর্মীরা এবং ওই ব্যক্তি বাথরুমের দরজা খুলতেই তাকে হাতেনাতে ধরে ফেলেন। ট্রেনটির সি ১৩ নম্বর কামরায় এমন ঘটনা ঘটে।                                                       

আরও পড়ুন, খাবার খেয়ে কেঁদে ফেলেন এই রোগীরা! কেন এমনটা হয়?

এমন ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য তিরুপতি সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস থমকে যায়। তবে এরপরেও আরও বড় ঘটনা চোখে পড়ে। যে ব্যক্তি এমন কাণ্ড ঘটান ওই ব্যক্তির কাছে আবার ট্রেনে চলার জন্য কোনরকম বৈধ টিকিটই ছিল না। টিকিট ছাড়া বন্দে ভারতে চড়ে ধূমপান করে নিজেকেই বন্দি বানিয়ে ফেলেন ওই ব্যক্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে নেল্লোর স্টেশনে নামানো হয় এবং তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Wedding Guests Fight Over Mutton: মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
Viral Video : মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget