এক্সপ্লোর

Viral Video: বিমানের মধ্যে দুই যাত্রীর বচসা, উত্তপ্ত পরিস্থিতিতে শুরু হাতাহাতি! ভাইরাল ভিডিও

Fight in Flight: ঝামেলার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত ছিল তা স্পষ্ট।

Viral Video: বিমানের মধ্যেই তুমুল বচসায় জড়িয়ে পড়েন দুই যাত্রী। জানা গিয়েছে, ব্যাঙ্কক থেকে কলকাতা আসছিল ওই বিমান। সেখানেই ঘটেছে এই কাণ্ড। থাই স্মাইল এয়ারওয়েজের বিমানের ভিতরে দুই যাত্রীর বচসার ভিডিও এখন ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার (Social Media) একাধিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই দুই যাত্রীর মধ্যে বচসা কেবলমাত্র মুখের কথাতেই আটকে থাকেনি। পৌঁছে গিয়েছে হাতাহাতিতেও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঝগড়া করতে করতে এক যাত্রী অন্যজনকে বেশ কয়েকবার চড়-থাপ্পড়ও মেরেছেন। বিমানসেবিকারা অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি। ক্রমশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যে দুই যাত্রীর মধ্যে বচসা শুরু হয়েছিল তাঁদের মধ্যে একজন অন্য সহযাত্রীদের কয়েকজনের হাতেও মার খেয়েছেন। জানা গিয়েছে, এই ঘটনা গত ২৬ ডিসেম্বরের। 
 
দেখে নিন সেই ভাইরাল ভিডিও 
 

 
যদিও এ হেন ঝামেলার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত ছিল তা স্পষ্ট। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঝগড়া করতে করতেই এক ব্যক্তি অন্যজনকে হাত নামিয়ে কথা বলতে বলছেন। তারপরই শুরু হয় মারধর। আশপাশের কয়েকজন সহযাত্রী এবং বিমানসেবিকারা ঘটনা সামাল দিয়ে এগিয়ে আসেন। কিন্তু তাতেও থামেনি বচসা। বরং ঝগড়া করতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন কয়েকজন সহযাত্রীর হাতে মারও খেয়ে যান। এই ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। কীভাবে বিমানের মধ্যে এভাবে কেউ ঝগড়া, চুলোচুলি করতে পারে, তাই নিয়েই উঠছে প্রশ্ন। ঝগড়া, ঝামেলার কারণ অবশ্য স্পষ্ট নয়।
 
কিছুদিন আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়ে সোশাল মিডিয়ায়। মাঝআকাশে বিমানের মধ্যেই এয়ারলাইন্সের ক্রু মেম্বারের (Crew Member) সঙ্গে বচসা শুরু হয়েছিল এক যাত্রীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। গত ১৬ ডিসেম্বর ইস্তানবুল থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর একটি বিমান। সেখানেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, খাবার সংক্রান্ত কোনও বিষয়ে ওই ক্রু মেম্বারের সঙ্গে বচসা শুরু হয় এক যাত্রীর। ক্রমশ সপ্তমে চড়ে দু'পক্ষের মেজাজ। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যেতে থাকে। 
 

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget