এক্সপ্লোর

Viral Video: থানার ভিতর হাতকড়া পরিয়ে রাখা হয়েছে গাড়ি ! ভাইরাল ভিডিও দেখে অবাক সকলেই

Madhya Pradesh News: মধ্যপ্রদেশের জব্বলপুরের লর্ডগঞ্জ থানায় থাকা হাতকড়া লাগানো এই গাড়ি এখন এলাকাবাসীর আলোচনা বিষয়। প্রথমে যিনিই এই গাড়ি দেখেন, বিস্মিত হন। তারপর হাসতে থাকেন।

Viral Video: থানার ভিতরে রয়েছে একটি গাড়ি। আর তাতে লাগানো রয়েছে হ্যান্ডকাফ অর্থাৎ হাতকড়া। এতদিন অপরাধীর হাতে হাতকড়া পরানোর কথাই সকলে শুনেছেন। এবার গাড়ির দরজার হাতলে লাগানো হাতকড়ার ছবি প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের একটি থানায় ঘটেছে এই কাণ্ড। জানা গিয়েছে, 'ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ' অর্থাৎ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে, অভিযুক্তদের সঙ্গে সঙ্গে এই গাড়িটিও বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই গাড়িই হাতকড়া পরিয়ে রাখা হয়েছে থানা চত্বরে। যাতায়াতের পথে অনেকেই দেখতে পেয়েছেন এই গাড়িটি। আর তাতেই এই খবর চাউর হয়েছে। 

কিন্তু গাড়ির দরজার হাতলে হাতকড়া কেন ? 

পুলিশ সূত্রে খবর, প্রথম কুমার নামের এক ব্যক্তি চালাচ্ছিলেন ওই গাড়ি। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেই অবস্থাতেই ধরা পড়েন তিনি। এরপর মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় গাড়ির চালককে। কিন্তু গাড়িটি রেখে দেওয়া হয় থানায়। কেউ যাতে থানা থেকে গাড়ি চুরি করে পালাতে না পারে, তাই নিরাপত্তার জন্যই গাড়িটিকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। গাড়ির চাকার এক প্রান্তে লাগানো হয়েছে চেন এবং তার সঙ্গে  বাঁধা হয়েছে হ্যান্ডকাফের একটা অংশ। আর অন্য প্রান্তটি আটকানো হয়েছে গাড়ির পিছনের দরজার হাতলে। গাড়ির সঙ্গে একটি চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে হাতকড়াটি।              

মধ্যপ্রদেশের জব্বলপুরের লর্ডগঞ্জ থানায় থাকা হাতকড়া লাগানো এই গাড়ি এখন এলাকাবাসীর আলোচনা বিষয়। প্রথমে যিনিই এই গাড়ি দেখেন, বিস্মিত হন। তারপর হাসতে থাকেন। পরিচিতদের জানান এই বিষয়ে। তবে থানার ভিতর থেকে গাড়ি চুরি হয়ে যেতে পারে এমনটা জানার পর, নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকাবাসীর অনেকেই বলছেন, যদি থানা থেকেই গাড়ি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বাইরে সাধারণ মানুষ কতটা নিরাপদ? পুলিশ সূত্রে খবর, থানায় অল্প কয়েকদিনের জন্যই হাতকড়া লাগিয়ে রাখা হয়েছিল গাড়িটি। পরে চেন দিয়ে বেঁধে রাখা হয় ওই গাড়িটিকে। নিরাপত্তার কারণেই যে এমনটা করা হয়েছিল তাও জানানো হয়েছে পুলিশের তরফে।              

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget