এক্সপ্লোর

Viral Video: যাত্রী যখন চালক ! ঘুমে ঢুলছেন ক্যাব ড্রাইভার, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি গেলেন যুবক

Viral News: ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মিলিন্দ লিখেছেন, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে রাত তিনটের সময় ক্যাবে করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু গোটা রাস্তা গাড়ি তাঁকেই চালিয়ে আনতে হয়েছে।

Viral Video: ঘুমিয়ে গিয়েছেন ক্যাব চালক। আর তাই নিজেই ক্যাব চালিয়ে গন্তব্যে গেলেন যাত্রী। বেঙ্গালুরুর এক যুবক ঘটিয়েছেন এই কাণ্ড। আর তার জেরেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল তিনি। জানা গিয়েছে, বেঙ্গালুরু নিবাসী ওই যুবকের নাম মিলিন্দ চান্দওয়ানি। একটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা মিলিন্দ। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বাড়ির ফেরার সময় একটি ক্যাব বুক করেছিলেন তিনি। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এরকম পরিস্থিতিতে সাধারণত যেটা হয়, ক্যাব পাওয়া যায় না। বারবার রাইড ক্যানসেল করতে থাকেন ক্যাব চালকরা। কিন্তু এক্ষেত্রে সেইসব হয়নি। মিলিন্দ ক্যাব পেয়ে গিয়েছিলেন ঠিকভাবেই। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। 

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মিলিন্দ লিখেছেন, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে রাত তিনটের সময় ক্যাবে করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু ক্যাব চালকের 'চালক' হিসেবে গোটা রাস্তা গাড়ি তাঁকেই চালিয়ে আনতে হয়েছে। কারণ ঘুমিয়ে পড়েছিলেন ক্যাব চালক। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে মিলিন্দ আরও জানিয়েছেন যে, প্রায় ঘুমন্ত অবস্থাতেই ক্যাব নিয়ে এসেছিলেন ওই চালক। একাধিকবার বিরতিও নিয়েছেন। কিন্তু ঘুম কাটিয়ে স্টিয়ারিংয়ে বসে গাড়ির গতি বাড়াতে পারেননি। অগত্যা গাড়ি চালানোর দায়িত্ব নিজের ঘাড়েই নেন মিলিন্দ। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গিয়েছে চালকের আসনে বসে স্টিয়ারিং ধরেছেন মিলিন্দ। আর তাঁর পাশের সিট একদম পিছনে হেলিয়ে দিয়ে ঘুমোচ্ছেন ক্যাবের আসল চালক। শেষ পর্যন্ত গুগল ম্যাপের সহায়তায় বাড়ি গিয়েছেন মিলিন্দ। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milind Chandwani (@milindchandwani)

মিলিন্দ জানিয়েছেন, একাধিকবার চা-সিগারেট খাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন ওই ক্যাব চালক। কিন্তু তাঁর ঘুম কোনওভাবেই কাটেনি। চোখ খুলে রাখতেই পারছিলেন না তিনি। এমন অবস্থা দেখে মিলিন্দ নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন। ক্যাব চালককে সেই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি চাবি দিয়ে দেন মিলিন্দকে। বেঙ্গালুরুর ট্র্যাফিক সামলাতে সেই রাতে মিলিন্দকে সাহায্য করেছে গুগল ম্যাপ। মিলিন্দ আরও জানিয়েছেন, যে নিজের গন্তব্যে পৌঁছনোর কিছুটা আগে তিনি দেখেন যে ওই ক্যাব চালকের কাছে তাঁর বসের ফোন এসেছে। সেই ফোনে দিনের বেলার শিফটের আবেদন করতেও শোনা গিয়েছে ক্যাব চালককে। বসকে তিনি জানিয়েছেন, রাতে গাড়ি চালানোর ডিউটি সামাল দিতে পারছেন না। তাই দিনের বেলায় গাড়ি চালাতে দিলেই ভাল। চালকের আসনে বসে সমস্ত কথোপকথনই এসেছিল মিলিন্দের কানে। 

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....

ভিডিও

Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget