এক্সপ্লোর

Viral Video: বিয়ের আসরে শাড়ি পরে হাজির বরের দুই বন্ধু, ভাইরাল ভিডিও

Viral: আর পাঁচটা বিয়ের মতোই সবকিছু হয়েছিল এই বিয়েতেও। কিন্তু সবশেষে একদম চমক দিয়েছেন বরের দুই বন্ধু।

Viral Video: মেয়ের বিয়েতে (Wedding) কনের বন্ধু-বান্ধবীরা বিশেষ করে বান্ধবীরা কনের সঙ্গে তাল মিলিয়ে সাজপোশাক করেই থাকেন। বিয়ের সকালে গায়েহলুদে একই রঙের শাড়ি পরা থেকে শুরু করে বিয়ের সন্ধেয় কনের সাজের সঙ্গে কিংবা শাড়ির রঙের সঙ্গে মানানসই শাড়ি বেছে নেন অনেকেই। বরের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। কিন্তু এবার বরের বিয়েতে বরপক্ষের দুই যুবক শাড়ি পরেই হাজির হয়েছিলেন বিয়ের আসরে। বন্ধুর বিয়েকে ‘স্পেশাল’ (Viral Video) বানানোর জন্য ভারতীয় ঐতিহ্য শাড়িকেই বেছে নিয়েছিলেন এই দুই যুবক।

বিয়েতে শাড়ি পরে হাজির বরের দুই বন্ধু, দেখুন সেই ভাইরাল ভিডিও

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chicago Wedding Videographers (@paraagonfilms)

শিকাগোর রাস্তায় শাড়ি, ব্লাউজ পরে দিব্যি সাবলীল ভাবে হাঁটাচলা করেছেন ওই দুই বিদেশি। তাঁদের এমন অভিনব ভাবনা দেখে আল্পুত নেটিজেনরা। আর বর নিজেই বোঝেননি যে এভাবে সারপ্রাইজ পাবেন। দুই বন্ধুর কীর্তি দেখে প্রথমটাই একদম চমকে গিয়েছিলেন তিনি। শিকাগোর রাস্তায় দুই বিদেশি যুবকের শাড়ি পরে হাঁটার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। Chicago Wedding Videographers- এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে সবার প্রথমে এই ভিডিও শেয়ার করা হয়েছিল।

আর পাঁচটা বিয়ের মতোই সবকিছু হয়েছিল এই বিয়েতেও। কিন্তু সবশেষে একদম চমক দিয়েছেন বরের দুই বন্ধু। দিব্যি শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে শিকাগোর রাস্তায় হেঁটে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা। বরের কাছে পৌঁছে তাঁকেও দিয়েছেন দারুণ চমক। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এই ভিডিও দেখে। অনেকেই বলেছেন যেভাবে এই দুই যুবক শাড়ি পরে সবটা সামলেছেন তা সত্যিই প্রশংসনীয়।

শেয়ার হওয়ার পরমুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল এই ভিডিও। ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওতে। লাইকের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০ হাজারের কাছাকাছি। কমেন্ট বক্সে দারুণ সব মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। সকলেই বলেছেন বন্ধুর বিয়েতে এভাবেই জমিয়ে মজা করতে হয়। এভাবেই সারপ্রাইজ দিতে হয়। সত্যিই এই দুই যুবকের থেকে অনেক কিছু শেখার রয়েছে। বিদেশি হয়েও ভারতের ঐতিহ্যকে বেছে নিয়েছেন তাঁরা। সুন্দর করে শাড়ি পরে হাজির হয়েছেন বিয়ের আসরে। কোনও সোশ্যাল ট্যাবুর কথা মাথায় না রেখে নিছক আনন্দ করেছেন তাঁরা। সত্যিই এমন মন ভাল করে দেওয়া ভাইরাল ভিডিও সচরাচর দেখা যায় না।

আরও পড়ুন- লিফটের মধ্যে বাচ্চা ছেলেকে পোষ্য কুকুরের কামড়! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কিত নেটিজেনরা

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget