এক্সপ্লোর

Viral Video: ঘন জঙ্গলের মাঝে পর্যটক বোঝাই সাফারি জিপকে তাড়া দাঁতাল হাতির! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলেন নেটিজেনরা

Viral: সাফারি জিপটিকে সামনের দিক থেকে তাড়া করেছিল হাতিটি। দেখুন সেই ভয়ঙ্কর ভাইরাল ভিডিও

Viral Video: জঙ্গল সাফারি মানে বেশ রোমাঞ্চকর অভিযান। ঘন জঙ্গলের মধ্যে জিপে চড়ে এগিয়ে যাওয়ার পথে দর্শন পাওয়া যায় বিভিন্ন বন্য প্রাণের। তবে এই জঙ্গল সাফারি যে বেশ ভয়ঙ্কর হতে পারে সম্প্রতি তারই নিদর্শন পাওয়া গিয়েছে একটি ভাইরাল ভিডিওতে (Viral Video)। ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি সাফারি জিপকে ধাওয়া করেছে এক দাঁতাল হাতি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন সাফারি জিপে থাকা পর্যটকরা। এই ভাইরাল ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। নেটিজেনদের প্রায় সকলেই এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন। যেভাবে হাতিটি সাফারি জিপের সামনে থেকে তাড়া করেছিল তা দেখে এটা স্পষ্ট যে কোনও কারণে ওই দাঁতাল হাতিটি সাংঘাতিক ভাবে ক্ষেপে গিয়েছিল।

 

বিকট শব্দ করে ডাকতে ডাকতে শুঁড় উঁচিয়ে সাফারি জিপের সামনের দিক থেকে তাড়া করেছিল হাতিটি। জিপের চালক অবশ্য বেশ কায়দা করে গাড়ি পিছিয়ে আনছিলেন। কিন্তু স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি যত পিছনের দিকে আনা হচ্ছিল, তত দ্রুত বেগে ধেয়ে আসছিল হাতিটি। একসময় একদম জিপের কাছে এসে পড়েছিল ওই ক্ষেপে যাওয়া দাঁতাল হাতিট। মনে হচ্ছিল যেন পরমুহূর্তেই শুঁড়ে গাড়িটিকে পেঁচিয়ে এক আছাড় মারবে। তবে এ যাত্রায় শেষরক্ষা হয়েছে। বেশ কিছুক্ষণ সাফারি জিপটিকে সামনের দিকে থেকে তাড়া করে আসার পর নিজে থেকেই জঙ্গলের দিকে ঢুকে যেতে দেখা গিয়েছে হাতিটিকে। তাঁকে সরে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাফারি জিপে বসে থাকা পর্যটকরা। এই ভাইরাল ভিডিও সত্যিই শিউরে ওঠার মতো। কারণ একচুল এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ হয়ে যেতে পারত। কিন্তু এ যাত্রায় ভাগ্য সহায় থাকার কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই সাফারি জিপে থাকা পর্যটকরা।

৩২ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওর ভিউ ইতিমধ্যেই আড়াই লক্ষ পার হয়েছে। অসংখ্যবার রিটুইট হয়েছে এই ভিডিও কমেন্ট সেকশনে জমেছে ট্যুইটারিয়ানদের বিভিন্ন বার্তা। ক্রমশ ভিউ বাড়ছে এই ভাইরাল ভিডিওর।

আরও পড়ুন- একদল জেব্রার মাঝে পরে প্রায় পিষ্ট সিংহী! কী হল তারপর?

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget