এক্সপ্লোর

Viral Video: একদল জেব্রার মাঝে পরে প্রায় পিষ্ট সিংহী! কী হল তারপর?

Lioness: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটা খোলা মাঠের মধ্যে দল বেঁধে শিকারে হাজির হয়েছিল সিংহীরা। কিন্তু মাঝপথে আচমকাই এসে পড়ে একদল জেব্রা।

Viral Video: পশুরাজ সিংহকে (Lion) পরাস্ত করা মোটেই সহজ কাজ নয়। কিন্তু অনেক সময় দলবদ্ধ ভাবে কোনও প্রাণী এসে পড়লে সমস্যায় পড়ে যায় খোদ পশুরাজও। অনেক ক্ষেত্রেই শিকার করার সময় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। তবে সেক্ষেত্রে সিংহ নয় বরং বিপদে পড়ে সিংহীরা (Lioness)। তেমন ভাবেই দলছুট হয়ে বিপদে পড়েছিল এক সিংহী। আর সেই কাণ্ডও ঘটেছিল শিকার ধরতে গিয়েই। ইউটিউবে Maasai Sightings একটি ভিডিও (Viral Video) শেয়ার করেছে। মুহূর্তেই তা ভাইরাল হয়েছে। আর ওই ভিডিও দেখে কার্যত আঁতকে উঠেছেন নেটিজেনরা। জানা গিয়েছে, তানজানিয়ার Serengeti National Park- এ এই ভিডিও তোলা হয়েছিল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটা খোলা মাঠের মধ্যে দল বেঁধে শিকারে হাজির হয়েছিল সিংহীরা। কিন্তু মাঝপথে আচমকাই এসে পড়ে একদল জেব্রা। ঘটনার আকস্মিকতায় দলছুট হয়ে পড়ে একটি সিংহী। সঙ্গী সাথীদের থেকে একদম আলাদা হয়ে জেব্রার দলের মাঝে পড়ে গিয়েছিল সে। এদিকে ততক্ষণে ধুলো উড়িয়ে সিংহীর একদম কাছে এসে পৌঁছেছিল জেব্রার দল। পরিস্থিতির শিকার হয়েছিল সিংহীটি। ভাইরাল ভিডিও দেখে মনে হবে যেন জেব্রাদের পায়ে পিষ্ট হয়েছে ওই সিংহী। ঘটনা খানিকটা হয়েওছিল তাই। তবে এ যাত্রায় প্রাণে মারা যায়নি সিংহীটি। বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এত কিছুর পরেও দুটো জেব্রা শিকার করেছিল সিংহীটি। এদিকে জেব্রার দল একটু এগোতেই ফিরে আসে সিংহীর বাকি সঙ্গী সাথীরা। তারাও যোগ দেয় শিকার। এই পুরো রোমহর্ষক মুহূর্তই ধরা পড়েছে ইউটিউবের ওই ভিডিওতে।

ইউটিউবে ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওর ভিউ পার হয়েছে ৬০ হাজার। ভিডিওতে দেখা গিয়েছে, খোলা মাঠের মতো জায়গাটিতে জেব্রা শিকার করতেই এসেছিল সিংহীর দল। কিন্তু প্রাথমিক ভাবে বিপদে পড়েছিল তারাই। জেব্রার দল আচমকা ওই এলাকায় এসে পড়ায় দলছুট হয়ে পড়ে একটি সিংহী। দেখা গিয়েছিল, অতগুলো জেব্রার মাঝখান থেকে পালানোর জন্য এদিক ওদিক করছিল সিংহীটি। কিন্তু পালাতে পারেনি সে। সাময়িক ভাবে জেব্রার দলের কাছে প্রায় পিষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও শিকারের উদ্যম হারায়নি সিংহীটি। দলবল নিয়ে দুটো জেব্রা শিকার করেছে সে।

আরও পড়ুন- আচমকাই হার্ট অ্যাটাক রোগীর, উপস্থিত বুদ্ধিতে জীবন দান চিকিৎসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget