এক্সপ্লোর

Elephant Viral Video: ফুচকা খাচ্ছে হাতি! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া

Fuchka: জানা গিয়েছে, অসমের তেজপুরে এই ভিডিও তোলা হয়েছে।

Viral Video: ফুচকা খাচ্ছে হাতি (Elephant)! গজরাজের এমন চমৎকার ভিডিওই এবার ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লোকজনের হাত থেকে হাতি ফলমূল বিশেষ করে কলার কাঁদি খাচ্ছে, এমন দৃশ্য এর আগেও দেখা গিয়েছে। অনেক সময়েই দেখা গিয়েছে গাছ থেকে পেড়ে ফলও খাচ্ছে হাতি। কিন্তু তাই বলে ফুচকা (Fuchka)! বিশ্বাস না হলে এই ভাইরাল ভিডিও একবার দেখে নিন। জানা গিয়েছে, অসমের তেজপুরে এই ভিডিও তোলা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক ফুচকা বিক্রেতা ফুচকা বানিয়ে দিচ্ছেন হাতির শুঁড়ের মধ্যে। দিব্যি টপাটপ ফুচকা খেয়ে নিচ্ছে হাতিটি। শালপাতার আর প্রয়োজন হয়নি। সরাসরি শুঁড়ে নিয়েই পেটে ফুচকা চালান করে দিচ্ছে সে। হাতির সঙ্গে ছিলেন তার মাহুতও। ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন আর এক ব্যক্তি। তিনিও বেশ অবাক হয়েই গোটা ব্যাপারটা দেখছিলেন। ইনস্টাগ্রামের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা দারুণ মজা পেয়েছেন এমন ভিডিও দেখে। ক্রমশ ভিউ, লাইক, কমেন্ট বাড়ছে এই ভিডিওর। 

দেখে নিন হাতির ফুচকা খাওয়ার ভাইরাল ভিডিও 

ফুচকা- নাম শুনলেই জিভে জল আসে আট থেকে আশির। ফুচকা ভালবাসেন না এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। তবে এই ফুচকা যে হাতিরও পছন্দ হবে তা হয়তো অনেকেই স্বপ্নেও কল্পনা করেননি। তবে এবার ভাইরাল ভিডিওতে হাতির ফুচকা খাওয়া দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। অনেকেই বলেছেন, ফুচকা থেকে আর পাঁচজনের মতোই লোভ সামলাতে পারেনি এই হাতিটি। তাই মাহুতের সঙ্গে সটান হাজির হয়েছে ফুচকার দোকানে। তারপর দিব্যি একের পর এক ফুচকা খেয়েছে সে। পেট ভরার সঙ্গে সঙ্গে নিশ্চিত ফুচকা খেয়ে মনও ভাল হয়েছে হাতিটির। এমন ভিডিও এর আগে কখনও কোথাও দেখেননি বলেও জানিয়েছেন নেটিজেনদের অনেকে। হাতির ফল খাওয়া কিংবা অন্য অনেক কিছু খাওয়ার ভিডিওই এতদিন ভাইরাল হয়েছে। এমনকি হাতিদের মজার সব স্টান্টও মনজয় করেছে নেটিজেনদের। তাই বলে হাতি যে ফুচকার দোকানে দাঁড়িয়ে এভাবে ফুচকা খেতে পারে তা অনেকেরই কল্পনাতেও ছিল না। 

আরও পড়ুন- লুকোচুরি খেলছে ছোট্ট দুই কুকুরছানা, ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget