এক্সপ্লোর

Viral Video: লুকোচুরি খেলছে ছোট্ট দুই কুকুরছানা, ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরা

Viral: অনেকেই বলেছেন নিজেদের ছোটবেলায় লুকোচুরি খেলার সঙ্গে মিল পেয়েছেন তাঁরা।

Viral Video: আপনি কি পোষ্যপ্রেমী (Pet Lover)? তাহলে ট্যুইটারে ভাইরাল হওয়া (Viral Video) এই ভিডিও আপনার মন ভাল করে দেবে নিশ্চিত। কারণ এই ভাইরাল ভিডিওতে দুটো ছোট্ট কুকুরকে দেখা গিয়েছে লুকোচুরি খেলতে। দেওয়ালের আড়াল থেকে একটি কুকুরকে দেখেছে আর একজন কুকুর। তারপরেই আড়ালে লুকিয়ে পড়ছে। কিছুতেই বন্ধুর কাছে ধরা দেবে না সে। এদিকে বন্ধুকে খুঁজে হয়রান হচ্ছে আর এক সারমেয়। চোখের সামনে থাকা সব ঘরে গিয়ে শুঁকে শুঁকে দেখছে ওই কুকুরটি। একটু পর হাল ছেড়ে দিয়ে ফিরে যেতে দেখা গিয়েছে তাকে। এদিকে তখন পিছন দিক থেকে দেওয়ালের আড়াল ছেড়ে বেরিয়ে একটু উঁকি মেরে দেখতে গিয়েছে আর একজন। ধরা পড়ার ভয় না দেখে একটু যেন নিশ্চিন্ত হয়েছে কুকুরটি। এদিকে ততক্ষণে প্রথম কুকুরটিকে আবার পিছন থেকে মুখ ঘুরিয়ে ফিরে আসতে দেখা গিয়েছে। ব্যস তারপর একদম হাতেনাতে ধরা পড়েছে বন্ধুর কাছে। এদিকে লুকিয়ে থাকা সঙ্গীকে খুঁজে পেয়ে আর একজন দুর্দান্ত আনন্দ পেয়েছে। নিজের মতো করে চেঁচিয়ে ডেকে, লাফিয়ে ঝাঁপিয়ে সে যে খুশি হয়েছে সেটা দিব্যি প্রকাশ করেছে সে। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ কমেন্টের সংখ্যা। নেটিজেনরাও খুব খুশি হয়েছে এই ভাইরাল ভিডিও দেখে। অনেকেই বলেছেন নিজেদের ছোটবেলায় লুকোচুরি খেলার সঙ্গে মিল পেয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ৬১ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওর। ছোট বাচ্চারা যেভাবে লুকোচুরি খেলে সেই ভাবেই এই দুই ছোট্ট কুকুর ছানাও লুকোচুরি খেলেছে, ভাইরাল ভিডিও দেখে এমনটাই বলছেন নেটিজেনদের অনেকেই। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা মন ভাল করে দেয়। এই দুই কুকুরছানার লুকোচুরি খেলার ভিডিও সেই তালিকাতেই যুক্ত। ছোট্ট দুই কুকুরছানাও যে খেলা করে বেজায় মজা পেয়েছে তা বোঝাই গিয়েছে। 

আরও পড়ুন- ৯ জনকে মেরে শেষমেশ প্রাণ হারাল বিহারের 'ম্যান ইটার'

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget