এক্সপ্লোর

Viral Video: বরযাত্রীর সঙ্গে 'নাগিন ড্যান্স'! যুবকের কাণ্ড দেখে হাসির রোল নেটপাড়ায়

Naagin Dance: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে 'নাগিন ড্যান্ড'- এর এমন সব ভিডিও রয়েছে যা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। তেমনই একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

Viral Video: ছোটোবেলায় পুজোর ভাসান কিংবা বাড়ির সামনের রাস্তা ধরে এগিয়ে চলা শোভাযাত্রার সঙ্গে নাচতে গিয়ে পরিবারের বড়দের বকা খেয়েছেন অনেকেই। কারও ক্ষেত্রে আবার সরাসরি নাচের আসর থেকে হিড়হিড় করে টেনে ফিরিয়ে আনা হয়েছে বাড়িতে। কিন্তু তাই বলে বিয়েবাড়িতে, বলা ভাল বরযাত্রীর সঙ্গে নেচেও যে কেউ এমন বিপদে পড়তে পারেন, সেটা এই ভাইরাল ভিডিও (Viral Video) না দেখলে বিশ্বাসযোগ্য হবে না। আজকাল সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে অনেক নাচের স্টেপ অর্থাৎ আদব-কায়দাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তেমনই একটি ভাইরাল নাচের স্টেপ হল 'নাগিন ড্যান্স'। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে 'নাগিন ড্যান্ড'- এর এমন সব ভিডিও রয়েছে যা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। তেমনই একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

দেখে নিন বরযাত্রীর সঙ্গে ওই ব্যক্তির 'নাগিন ড্যান্স'-এর ভাইরাল ভিডিও

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Niranjan Mahapatra (@official_viralclips)

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একা একাই গানের তালে নেচে চলেছেন। নাচের স্টেপে কোনও বৈচিত্র নেই। একটানা চলছে 'নাগিন ড্যান্স'-এর স্টেপ। হাঁতু মুড়ে বসে মাথার উপর সাপের ফণার মতো হাত তুলে সে কী নাচ ওই ব্যক্তির। পারলে নাচতে নাচতে মেঝেতে শুয়ে পড়েন। তাঁর এমন দশা দেখে পিছন থেকে এগিয়ে আসেন আর এক যুবক। প্রথমজনকে কোনওমতে টেনে ওই এলাকা থেকে নিয়ে যেতে চান তিনি। কিন্তু ওই যুবক চাইলেই বা কী হবে। প্রথমজনের নাচ তো থামছেই না। কোনওভাবেই 'নাগিন ড্যান্স'- এর রিদম থেকে বাস্তবের জগতে ফেরানোই যাচ্ছে না তাঁকে। দেখে মনে হচ্ছে যেন স্বাভাবিক নেই ওই ব্যক্তি। রয়েছেন চরম নেশায় বুঁদ হয়ে। যদিও এ প্রসঙ্গে সঠিক কোনও তথ্য জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই 'নাগিন ড্যান্স'- এর ভিডিও। নেটিজেনদের অনেকেই এই ভিডিও দেখে হেসে গড়িয়েছেন। অনেকে আবার ওই ব্যক্তির এ হেন আচরণের বিরুদ্ধে উষ্মাও প্রকাশ করেছেন। কেউ বা বলেছেন ওই ব্যক্তি যেভাবে নাচ করেছেন তাতে যেকোনও মুহূর্তে অঘটন ঘটে যেতে পারত। চোট-আঘাত পেতে পারতেন ওই ব্যক্তি। তবে পিছন থেকে আর একজন এসে তাঁকে কার্যত টেনে ওই এলাকা থেকে নিয়ে যাওয়ায় এ যাত্রায় সমস্যা এড়ানো সম্ভব হয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ এবং কমেন্টের সংখ্যা।

আরও পড়ুন- বিয়ের আসরে ভাইরাল বরের গলার টাকার মালা, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget