এক্সপ্লোর

Viral Video: বিশাল পাইথন খালি হাতেই জল থেকে তুললেন যুবক ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন

Viral Snake Video: ব্রিজের নীচে খালে ভাসছে বিশাল বড় পাইথন। ব্রিজ বেয়ে নেমে খালি হাতেই ধরলেন এক যুবক। দেখুন সেই ভাইরাল ভিডিও।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় আজকাল মাঝে মাঝে এমন সব ভিডিও ভাইরাল হয় যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। সম্প্রতি তেমনই একটি ভিডিও এসেছে নজরে। সেখানে দেখা গিয়েছে, একটি খাল থেকে বিশালাকার একটি সাপ তুলে আনছেন এক যুবক। তাও আবার খালি হাতে। এমন দৃশ্য শিউরে ওঠার মতোই। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি খালের উপর রয়েছে ব্রিজ। সেখানে জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ভিড়ের মধ্যে থেকেই এক যুবক বেরিয়ে এসে কায়দা করে ব্রিজ বেয়ে নেমে এলেন নীচের দিকে। তারপর জলের মধ্যে হাত দিয়ে টেনে তুলে আনলেন এক বিশালাকার সাপ। সাপটি অবশ্য জল থেকে তাকে তোলায় যারপরনাই বিরক্ত। মানুষের হাতে মোটেই ধরা দিতে চায়নি সে। কিন্তু ওই যুবক খালি হাতেই বাগে এনেছেন বিশালাকার সাপটিকে। 

জানা গিয়েছে, ওই সাপ একটি পাইথন। জল থেকে যখন তাকে তোলা হচ্ছিল, তখনই বোঝা গিয়েছে এই সাপের দৈর্ঘ্য বেশ কয়েক ফুট হবে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রথম ব্রিজের উপর থেকে বেশ কায়দা করে নামলেন যুবক। ব্রিজের পাশের একটি উঁচু অংশে এসে ব্যালেন্স করে বসলেন। তারপর একদম পাতলা একটা কাঠি বা গাছের ডাল জাতীয় জিনিস দিয়ে প্রথমে জল থেকে সাপটিকে একটু উপরে তুললেন ওই যুবক। তারপর ফের পায়ে পেঁচিয়ে একটা তাল সামলে নিলেন। এবার একদম খালি হাতেই সাপটিকে জল থেকে একটানে তুলে নিয়ে ফের দাঁড়িয়ে পড়লেন ব্রিজে রেলিংয়ের উপর। দেখে মনে হবে যেন রোজই এভাবে সাপ ধরেন ওই ব্যক্তি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by vishal snake saver (@vishalsnakesaver)

প্রথমে ওই যুবক যখন ব্রিজ থেকে নেমে সাপ ধরতে যাচ্ছিলেন তখন ব্রিজের উপর লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু একবার জল থেকে সাপটিকে টেনে তোলার পরই আতঙ্কে চিৎকার করে অনেকেই যে যেদিকে পেরেছেন ছুটে পালিয়েছেন। চোখের সামনে অত বড় পাইথন দেখে ভয় পাওয়াই স্বাভাবিক। তবে যে যুবক সাপটিকে তুলে এনেছেন, তাঁর জীবনে ভয়ডর বলে যেন কোনও বিষয়ই নেই। অন্তত খালি হাতে যেভাবে তিনি এত বড় সাপটিকে ধরেছেন, তা দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। ক্রমশ এই ভাইরাল ভিডিও ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা বাড়ছে। নেটিজেনদের অনেকে শুধু হতবাকই হয়েছেন যুবকের কাণ্ড দেখে। অনেকে আবার বেশ ক্ষুব্ধ। এভাবে ঝুঁকি নেওয়া ওই যুবকের মোটেই ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন নেটিজেনদের অনেক। 

সেরা শিরোনাম

Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Viral News: বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল
বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget