এক্সপ্লোর

Viral Video: লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর ! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

Viral News: ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, বেশ কিছুটা দূর থেকে ওই ভিডিও তোলা হয়েছে। কিন্তু তাতেও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে বাঁদরের কেরামতি। 

Viral Video: কিছুদিন আগে ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছিল গৃহকর্মে নিপুণ একটি বাঁদরকে। এবার দেখা মিলল এমন এক বাঁদরের যে লাটাই হাতে নিয়ে দিব্যি ঘুড়ি ওড়াচ্ছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও বারাণসীর, এমনটাই জানা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতো দিব্যি দক্ষতার সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছে ওই বাঁদরটি। তাকে সাহায্য করার জন্য আশপাশে কেউ নেই। একা একাই লাটাই হাতে নিয়ে সুতো টেনে টেনে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদরটি। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, বেশ কিছুটা দূর থেকে ওই ভিডিও তোলা হয়েছে। কিন্তু তাতেও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে বাঁদরের কেরামতি। 

দেখে নিন ইনস্টাগ্রামের সেই ভাইরাল ভিডিও 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sankata mata ❤️ (@mahadev__833)

ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে যে এটা বারাণসী, এখানে সবকিছুই সম্ভব। স্বভাবতই বাঁদরের কাণ্ডকারখানা দেখে অবাক নেটিজেনরা। হাসির রোল উঠেছে নেট পাড়ায়। কীভাবে একটি বাঁদর এত নিখুঁত উপায়ে ঘুড়ি ওড়াচ্ছে, তা দেখেই অবাক সকলে। নেটিজেনদের অনেকেই বলেছেন, বাঁদররা যে বেশ বুদ্ধিমান, তার পরিচয় এর আগেও বহুবার পাওয়া গিয়েছে। তবে এভাবে বাঁদরকে ঘুড়ি ওড়াতে দেখা বেশ বিস্ময়কর। 

কিছুদিন আগে ইউটিউবে ভাইরাল হয়েছিল আর একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, মন দিয়ে বাসন মাজছে ছোট্ট এক বাঁদর। গৃহকর্মে নিপুণ এই বাঁদর রুটি বেলতেও দারুণ পটু। এমনকি মশলাও বাটতে পারে দক্ষতার সঙ্গে। আবার  মোবাইল ফোনে ভিডিও দেখতেও নাকি খুব ভালবাসে। উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার সাদওয়া গ্রামে খোঁজ মিলেছে এই 'ওয়ার্কিং মাঙ্কি'- র। বিগত ৮ বছর ধরে ওই গ্রামেরই এক চাষি পরিবারের সদস্য এই বাঁদর যার নাম রানি। 

ওই চাষি পরিবারেরই একজন হয়ে থাকে বাঁদরটি। খাওয়া-দাওয়া, ঘুমানো, বাড়ির কাজ সবেতেই পরিবারের অন্যান্য সদস্যদের মতো যোগদান রয়েছে রানির। ৮ বছর আগে নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রানি। সেই সময় তাদের দল উত্তরপ্রদেশের এই গ্রামের আশপাশেই ছিল। দলছুট হওয়ার ফলে আর ফেরা হয়নি এই ছোট্ট বাঁদরের। তারপর থেকে রানি নামে বিশ্বনাথের পরিবারের একজন সদস্য হয়েই থেকে গিয়েছে সে। 

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget