এক্সপ্লোর

Viral Video: ওয়াইন গ্লাসে পরিবেশন করা হচ্ছে পাস্তা! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

Viral: ট্যুইটারে ভাইরাল হয়েছে ভিডিও। বোঝা যাচ্ছে, তার আগে টিকটকে ভাইরাল হয়েছিল এই ভিডিও। দেখা গিয়েছে, একটি রেস্তোরাঁয় পাস্তা পরিবেশন করা হচ্ছে ওয়াইন গ্লাসে করে।

Viral Video: সোশাল মিডিয়ার (Social Media) বিভিন্ন মাধ্যমে খাবার দাবার নিয়ে মাঝে মাঝেই অদ্ভুত সব ভিডিও ভাইরাল (Viral Video) হয়। কোথাও রন্ধন প্রণালী দেখলে চমকে যেতে হয়। কোথাও বা খাবার পরিবেশনের অদ্ভুত ধরন দেখে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। 

কী দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিওতে

 

ট্যুইটারে ভাইরাল হয়েছে ভিডিও। বোঝা যাচ্ছে, তার আগে টিকটকে ভাইরাল হয়েছিল এই ভিডিও। দেখা গিয়েছে, একটি রেস্তোরাঁয় পাস্তা পরিবেশন করা হচ্ছে ওয়াইন গ্লাসে করে। শুনেই অবাক লাগছে তো? বাস্তবে ঠিক এমনটাই হয়েছে। ওয়াইন গ্লাসে করে পাস্তা এনে পরিবেশন করা হয়েছে একটি প্লেটের মধ্যেই। দেখা গিয়েছে, ওয়াইন গ্লাসের মধ্যে পাস্তা ভরা হয়েছে। তারপর একটি প্লেটের উপর উল্টে দেওয়া হয়েছে গ্লাসটি। এবার টেবিলের উপর রেখে আস্তে আস্তে গ্লাস থেকে পুরো পাস্তা ঢেলে দেওয়া হয়েছে প্লেটের মধ্যে। ওয়াইন গ্লাসের স্ট্যান্ডের তলায় (যা গ্লাস উল্টে দেওয়ার ফলে উপরে এসে গিয়েছে) রাখা হয়েছে চিজ। পাস্তা প্লেটের মধ্যে ঢেলে দেওয়ার পর তারপর বেশ কায়দা করে ছড়িয়ে দেওয়া হয়েছে চিজ। 

নেটিজেনরা এই ভিডিও দেখে চমকে গিয়েছেন। সকলেই প্রশ্ন করেছেন এভাবে পাস্তা পরিবেশন করার কী দরকার ছিল। এমন অদ্ভুত কায়দায় পাস্তা পরিবেশন করা দেখে মোটেই খুশি হননি নেটিজেনরা। 

সম্প্রতি ঘটেছে আরও একটি মজার কাণ্ড 

সকাল সকাল হাঁটতে যাওয়াটা অভ্যাস। না গেলে আবার একাধিক সমস্যা হয় তাঁর। কিন্তু সেই হাঁটতে গিয়েই যে এমন বিপত্তি বাধবে তা অবশ্য আগে জানা ছিল না। মালকিনের সঙ্গেই বেরিয়েছিল সে, কিন্তু ঘুরতে ঘুরতে যে এমন কাণ্ডটি হবে তা কল্পনাও করতে পারেনি কেউ। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তিন বছর বয়সি পোষ্য র‍্যালফ মালকিন জর্জিয়া ক্রুই এর সঙ্গে সকালে অভ্যাসবশত হাঁটতে যায়। ম্যানচেস্টারের গ্রেসফোর্ডের তার সঙ্গে আরও অনেক পোষ্য কুকুরও ছিল। কিন্তু হঠাৎ তার কি মতি হয়েছিল সে মালকিনের হাত ছেড়ে বেরিয়ে যায়। ব্যস, সেখানেই বিপত্তি! এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। যদিও জর্জিয়া বলেছেন যে তাঁর মনে রয়েছে হাত ছেড়ে বেরিয়ে র‍্যালফ একটি ক্যাবে উঠে গিয়েছিল। যদিও সেই স্মৃতির ওপর তিনি নিজেও দ্বন্দ্বে ছিলেন। এরপর পোষ্যর খোঁজ পেতে একটি ফেসবুক পোস্টও করেন তিনি। অবশেষে এক ট্যাক্সি ড্রাইভার তাঁকে জর্জিয়ার হাতে তুলে দিয়ে যান। 

আরও পড়ুন- হাঁটতে গিয়ে পথভোলা কুকুর, শেষে ট্যাক্সি নিয়ে ফিরতে হল বাড়িতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video : মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget