এক্সপ্লোর

Viral Video: সোনু সুদের উপর বেজায় চটেছেন নেটিজেনরা, কিন্তু কেন? কী এমন করেছেন অভিনেতা

Viral: গত ১৩ ডিসেম্বর একটি ভিডিও সোনু সুদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে যে পায়ের পাতায় ভর দিয়ে ট্রেনের দরজা ধরে বসে রয়েছেন সোনু। 

Viral News: অভিনেতা সোনু সুদের (Sonu Sood) নতুন ভিডিও ভাইরাল (Viral Video) হতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। সোনুর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, অভিনেতা ট্রেনের দরজার সামনে বসেছেন। তাঁর বসার ধরণ বেশ বিপজ্জনক। একটু এদিক ওদিক হলে ট্রেন থেকে পড়েও যেতে পারেন তিনি। ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। সোনু সুদ এভাবে ট্রেনের দরজার সামনে বিপজ্জনক ভঙ্গিতে বসার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে দুষেছেন নেটিজেনরা। গত ১৩ ডিসেম্বর এই ভিডিও সোনু সুদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে যে পায়ের পাতায় ভর দিয়ে ট্রেনের দরজা ধরে বসে রয়েছেন সোনু। সোনু সুদের এই ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অভিনেতার দিকে আঙুল তুলতে পিছপা হননি আমজনতা। 

 

চলন্ত ট্রেনের দরজার ধারে দাঁড়ানো সবসময়েই বিপজ্জনক। সেখানে সোনু সুদ এভাবে বসে থাকায় অবাক সকলেই। নেটিজেনদের প্রায় সকলেই বলেছেন এই কাজ করা মোটেই উচিত হয়নি অভিনেতার। ইতিমধ্যেই ৫ লক্ষের বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওর। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ কমেন্টের সংখ্যা। 

সিনেমার জগতে নায়কের বদলে ভিলেন হিসেবেই বেশি পরিচিত সোনু সুদ। কিন্ত করোনা আবহে লকডাউনের সময় বহু মানুষের জীবনে ত্রাতা হয়ে এসেছিলেন তিনি। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য সোনু যা করেছেন তা ভোলার নয়। সকলে ধন্য ধন্য করেছিলেন অভিনেতার। তবে এবার নিজের কাজের জন্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে সোনু সুদ। নেটিজেনদের একটা বড় অংশ সোনু সুদের এ হেন আচরণের নিন্দা করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে যেভাবে অভিনেতাকে ট্রেনের দরজার পাশে বসে থাকতে দেখা গিয়েছে, তা সত্যিই বিপজ্জনক। একটুর জন্যেও যদি অভিনেতা টাল সামলাতে না পারেন, তাহলে বেসামাল হয়ে সটান চলন্ত ট্রেন থেকে পড়ে যাবেন। আর তারপর হবে মর্মান্তিক পরিণতি। তবে এ যাত্রায় তেমন কিছু হয়নি এটাই সুখবর। কিন্তু যে অভিনেতা দেশের করোনা পরিস্থিতি এবং লকডাউন আবহে কার্যত 'মসিহা' হয়ে কাজ করেছেন, তাঁর এ হেন আচরণে কিছুটা ক্ষুব্ধ নেট দুনিয়া। 

আরও পড়ুন- পুবের আকাশে 'রহস্যময়' আলো! UFO নাকি অন্য কিছু?

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget