এক্সপ্লোর

Mysterious Light: পূবের আকাশে 'রহস্যময়' আলো! UFO নাকি অন্য কিছু?

Viral News: শুধু কলকাতাই নয়, রাজ্যের একাধিক জেলার আকাশে দেখা গিয়েছে এমন আলো।


কলকাতা: বাকি দিনের মতোই সন্ধে নামছিল। আকাশে সূর্যের আলোর রেশটুকুও আর নেই। তখনই পুবের আকাশে হঠাৎ চোখে পড়ল রহস্যময় আলো। তখন ঘড়িতে পৌনে ৬টা। কলকাতা থেকে পূর্ব দিকের আকাশে দেখা যায় সেই রহস্যময় আলো। শুধু কলকাতাই নয়, রাজ্যের একাধিক জেলার আকাশে দেখা গিয়েছে এমন আলো।     

কীসের আলো?
কীসের আলোয় আলোকিত পুব আকাশ? বাড়ছে রহস্য। কয়েক মিনিট ধরে দেখা যায় রহস্যময় আলো, দাবি প্রত্যক্ষদর্শীদের। কলকাতা, বাঁকুড়া, বীরভূম-রাজ্যের বিভিন্ন জায়গায় রহস্যময় আলো। বাঁকুড়ার বিষ্ণুপুর, বীরভূমের কীর্ণাহার, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রহস্যময় আলো। মুর্শিদাবাদেও দেখা মিলল রহস্যময় আলো আকাশের এক কোণে যেন সার্চলাইটের মতো আলো এটি। কীভাবে এই আলো এল? সেই প্রশ্নই এখন রাজ্য জুড়ে। 

জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী বলেন, 'অন্ততপক্ষে খানদশেক ভিডিও পরিষ্কার এসেছে। বাংলাদেশের বর্ডার থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া পর্যন্ত আকাশে এমন দৃশ্য দেখা গিয়েছে। এমনটাও হতে পারে কোনও উপগ্রহের কোনও একটা অংশ হতে পারে যেটা পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকছে সেটা জ্বলছে এবং এমন দেখাচ্ছে। এমনও হতে পারে যে ওড়িশা থেকে কোনও মিসাইল উৎক্ষেপণ হয়েছে। তাহলে অন্তত দক্ষিণ ভারতেও আকাশে এমন আলো দেখা যেত।'

আরও একটি সম্ভাবনা:
বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে নানা সম্ভাবনার কথা বলা হচ্ছে। বিভিন্ন কারণের কথা উঠে আসছে। বিশেষজ্ঞ মহলের একটি অংশের মতে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে এদিন। আকাশে যে আলো দেখা গিয়েছে, সেটি অগ্নি ফাইভের আলো।  

অগ্নি ফাইভ:
এদিন অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা হয়। এদিন অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রর 'নাইট ট্রায়াল' হয়। ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল। ৫ হাজার কিমি দূরের লক্ষ্যে নির্ভুল নিশানায় সক্ষম অগ্নি ফাইভ। এর পাল্লায় পড়ছে বেজিংও।

 

 

আরও পড়ুন: উন্নয়ন নিয়ে দুই তৃণমূল নেতা মধ্যে বচসা, কাপ-ডিশে দাঁত ভাঙল কাউন্সিলরের
 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget