এক্সপ্লোর

Viral Video: 'তেরে জ্যায়সা ইয়ার কাঁহা', ছোট্ট প্রিন্সের বন্ধুরাই করল তার স্বপ্নপূরণ, ভাইরাল ভিডিও

Viral News: সত্যিই প্রিন্স ভাগ্যবান। জীবনে ভাল বন্ধু পাওয়া আশীর্বাদ। প্রিন্স যে তাদের পেয়েছে, একথা বোঝাই যাচ্ছে। আর ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও আবারও সকলকে শিখিয়ে দিল বন্ধুত্বের আসল অর্থ।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে মুহূর্তের মধ্যে মন ভাল হয়ে যাবে আপনার। তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে খুদে স্কুল পড়ুয়াদের বন্ধুত্বের গল্প। স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হবে। তার জন্য দিতে হবে চাঁদাও। কিন্তু ক্লাসের এক পড়ুয়া, নাম তার প্রিন্স, সেই টাকা দিতে পারেনি। কিন্তু চাঁদা না দিলে তো যাওয়া হবে না ওই পড়ুয়ার। ক্লাসের বাকি সকলে বেড়াতে যাবে আর ওই একজন যাবে না, তাই কখনও হয় নাকি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খুদে পড়ুয়ার বাকি খুদে বন্ধুরা। তারাই উদ্যোগ নিয়ে টাকার জোগাড় করেছে, যাতে বন্ধুও তাদের সঙ্গে স্কুল থেকে বেড়াতে যেতে পারে। নেপালের একটি স্কুল সাক্ষী থাকল এমন হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তের। 

নেপালের স্মাইল হেভেন স্কুল। সেখানকারই শিক্ষিকা মি সাংগে। তিনিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিও। ক্লাসরুমে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের আবেগঘন মুহূর্তের সাক্ষী যাতে সকলে থাকতে পারেন, সেই জন্যই পুরো ঘটনার ভিডিও করে রেখেছেন ওই শিক্ষিকা। সেখানে দেখা গিয়েছে, বন্ধুদের কাজকর্ম দেখে আর চোখের জল আটকে রাখতে পারেনি ছোট্ট প্রিন্স। ভাইরাল ভিডিওতে বাচ্চাদের উদ্দেশে এক শিক্ষিকাকে বলতে শোনা গিয়েছে, 'তোমরা কেন টাকা দিচ্ছ? প্রিন্সের যাওয়ার টাকা আমি দেব।' নাহ শিক্ষিকার প্রস্তাবে মোটেই রাজি হয়নি পড়ুয়ারা। সকলে একসঙ্গে বলে উঠেছে 'না না ম্যাম আমরাই টাকা দেব।' তারপর একে একে এসে নিজেরা যত টাকা জোগাড় করেছে সেই ভাগ গুঁজে দিয়েছে শিক্ষিকার হাতে। এদিকে পাশে দাঁড়ানো প্রিন্সের চোখ তখন ভরে গিয়েছে জলে। তার এক বন্ধু বলে ওঠে 'ম্যাম দেখুন প্রিন্স কাঁদছে।' ব্যাস হইহই করে সব বাচ্চারা দৌড়ালো প্রিন্সের দিকে। গলা জড়িয়ে সে কী আদর। কেউ আবার চোখ মুছিয়ে বলছে 'এ বাবা তুই কাঁদছিস কেন?' শিক্ষিকা নিজেও বলে উঠেছেন, 'কাঁদছ কেন প্রিন্স? তুমি তো ভাগ্যবান যে এমন বন্ধুদের পেয়েছ।' 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🎼Me Sangye Official🎼 (@mesangye)

সত্যিই প্রিন্স ভাগ্যবান। জীবনে ভাল বন্ধু পাওয়া সত্যিই আশীর্বাদ। প্রিন্স যে তাদের পেয়েছে, একথা বোঝাই যাচ্ছে। আর ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও আবারও সকলকে শিখিয়ে দিল যে ছোট ছোট পদক্ষেপ নিলেই বড় সমস্যার মোকাবিলা করা যায়। বিন্দু বিন্দু থেকেই যে সিন্ধু তৈরি হয়, এই প্রবাদ আক্ষরিক অর্থেই সত্য। 

আরও পড়ুন- 'দিনে কতবার, কীভাবে, কখন সঙ্গমে লিপ্ত হন?' মহিলা যাত্রীকে প্রশ্ন ক্যাব চালকের ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget