এক্সপ্লোর

Viral Video: হাতজোড় করে শিবলিঙ্গকে প্রণাম ঠুকেই অষ্টধাতুর নাগমূর্তি নিয়ে পালাল চোর, ভাইরাল ভিডিয়ো

Bihar News: যিনি এই ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, তিনি এর ক্যাপশনে লিখেছেন যে বিহারে বাবা ভোলেনাথের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রণাম করার সময়েই মন্দিরের ভিতর থেকে টাকাও চুরি করে নেয় এই চোর।

Bihar News: দেশে-বিদেশে নানা জায়গায় চুরির ঘটনা প্রায়ই ঘটে থাকে। এমন কোনও দেশ, রাজ্য বা শহর নেই যে সেখানে চুরি হয় না। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক ভক্ত চোরকে। ঘটনাটা ঘটেছে বিহারের ছাপড়া (Viral Video) জেলায়। ছাপড়া জেলায় এমন একটি বটেশ্বর শিব মন্দির রয়েছে যা খুবই প্রসিদ্ধ। গত ১২ সেপ্টেম্বর অর্থাৎ গতকালই সেই মন্দিরের সিসিটিভি (Bihar News) ক্যামেরায় ধরা পড়ে এই আশ্চর্য চোরের ভিডিয়ো। অন্যান্য চোরের মত শুধু চুপিচুপি ঢুকে চুরি করে পালায়নি এই চোর। বরং শিবলিঙ্গের সামনে হাতজোড় করে প্রণাম করে তারপর তার চারধারে জড়ানো অষ্টধাতুর নাগমূর্তি নিয়ে পালিয়েছে সে। আর চুরি (Theft Video) করার আগে এই ভক্তি প্রদর্শনেই শোরগোল পড়েছে নেটপাড়ায়। আর এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

সংবাদমাধ্যমে জানা গিয়েছে নিকটবর্তী ভগবান বাজার থানায় এই চুরির ঘটনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আর এই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হতেই মানুষজন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। অনেকেই এই ব্যক্তিটিকে কঠোর সাজা দেওয়ার নিদান দিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন চুরি করতে সম্ভবত এই ব্যক্তি বাধ্য হয়ে পড়েছিল বলেই এই অনৈতিক কাজ করেছে।

যিনি এই ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, তিনি এর ক্যাপশনে লিখেছেন যে বিহারে বাবা ভোলেনাথের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রণাম করার সময়েই মন্দিরের ভিতর থেকে টাকাও চুরি করে নেয় এই চোর। এই ভিডিয়ো দেখে কমেন্টে জনৈক নেটিজেন লিখেছেন যে, 'চুরি করার আগে তাঁকে দেখা যায় শিবলিঙ্গের সামনে প্রণাম করতে, হয়ত সে বলছে যে তাঁকে যেন শিব ক্ষমা করে দেন। হয়ত এই ব্যক্তি বাধ্য হয়েই চুরি করছে।' আবার অনেকে লিখেছেন যে আজকের দিনে মন্দিরও আর সুরক্ষিত নয়। আবার একজন তাঁর প্রতি দয়াপরবশ হয়ে লেখেন যে এই গরীব ব্যক্তির উপর ঈশ্বর যেন সদয় হন এবং তাঁকে জীবনে সঠিক পথ দেখান।

এই ব্যক্তি চুরি করেছে ঠিকই, কিন্তু তাঁর ভক্তিতে একচুলও কমতি নেই, একথা অনেকেই স্বীকার করেছেন নেটিজেনদের মধ্যে। তাঁকে অনেকে আবার 'Religious Thief' বা ভক্ত চোর হিসেবেও সম্বোধন করেছেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fixed Deposit: এবার ফিক্সড ডিপোজিটের সুবিধে দেবে এয়ারটেল, ৯.১ শতাংশ হারে পাবেন সুদ

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Viral: ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget