এক্সপ্লোর

Fixed Deposit: এবার ফিক্সড ডিপোজিটের সুবিধে দেবে এয়ারটেল, ৯.১ শতাংশ হারে পাবেন সুদ

Airtel Fixed Deposit Scheme: কোনও নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলেই সরাসরি এয়ারটেল ফিনান্সের মাধ্যমে এই ফিক্সড ডিপোজিট করতে পারেন এবং তা ম্যানেজ করতে পারেন। ন্যূনতম এক হাজার টাকা দিয়েই এই FD খোলা যায়।

Airtel Finance Fixed Deposit: ভারতী এয়ারটেল সম্প্রতি একটি ফিক্সড ডিপোজিট পরিষেবা চালু করেছে এই সংস্থার সহযোগী এয়ারটেল ফিনান্সের (Airtel Finance) মাধ্যমে। এই এয়ারটেল ফিনান্সে স্থায়ী আমানত (Fixed Deposit) করলে আপনি বছরে ৯.১ শতাংশ হারে সুদ পাবেন। বিভিন্ন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC)-র সঙ্গে চুক্তি করেই এই বিশেষ ফিক্সড ডিপোজিটের সুবিধে দিচ্ছে এয়ারটেল।

গ্রাহকরা চাইলে কোনও নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলেই সরাসরি এয়ারটেল ফিনান্সের মাধ্যমে এই ফিক্সড ডিপোজিট করতে পারেন এবং তা ম্যানেজ করতে পারেন। এয়ারটেল থ্যাঙ্কস প্ল্যাটফর্মে ন্যূনতম এক হাজার টাকা দিয়েই এই ফিক্সড ডিপোজিট খুলে ফেলা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে এয়ারটেল জানিয়েছে যে এয়ারটেল ফিনান্স সম্প্রতি একটি ফিক্সড ডিপোজিটের পরিষেবা চালু করেছে বিভিন্ন ছোটখাটো স্মল ফিনান্স ব্যাঙ্ক ও এনবিএফসির সঙ্গে চুক্তি করে। এই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক, শিবালিক ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ও শ্রীরাম ফিনান্স।

খুব সহজেই এই ফিক্সড ডিপোজিট খুলে ফেলা যায়। প্রথমে এয়ারটেল ফিনান্সে গিয়ে বিভিন্ন রকম ব্যাঙ্ক ও এনবিএফসির ফিক্সড ডিপোজিটের তুলনা করে দেখতে হবে কোনটায় বেশি সুদ পাওয়া যাচ্ছে। তারপর নিজের সব তথ্য দিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আগে থেকেই আছে আপনার সেখান থেকে এই ফিক্সড ডিপোজিটে টাকা পেমেন্ট করে দিতে হবে। তারপর থেকেই ফিক্সড ডিপোজিট চালু হয়ে যাবে আপনার, এর জন্য আলাদা করে কোনও অ্যাকাউন্ট খুলতে হবে না। ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট ইনসিওরেন্স কর্পোরেশনের অধীনে এই সমস্ত ব্যাঙ্কেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মত ৫ লাখ টাকা পর্যন্ত প্রত্যেক প্যানকার্ডধারী গ্রাহকের জন্য সুরক্ষিত থাকবে।

এয়ারটেল ফিনান্সের ইতিমধ্যেই ৮ লক্ষ গ্রাহক আছেন, এখনও পর্যন্ত সারা দেশে এয়ারটেল ফিনান্স এয়ারটেল ফ্লেক্সি ক্রেডিট কার্ড পার্সোনাল লোন, কো ব্র্যান্ড ক্রেডিট কার্ড, কো ব্র্যান্ড ইএমআই কার্ড, গোল্ড লোন ইত্যাদি পরিষেবা দিয়ে থাকে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করা উচিত, জেনে নিন এই পরামর্শগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget