এক্সপ্লোর

Viral Video: পরপর ৭ চড় টোলপ্লাজার কর্মীকে ! মহিলার কাণ্ডে শোরগোল; চটে লাল নেটিজেনরা

Toll Plaza Worker: টোলপ্লাজার এক কর্মীকে হঠাৎ করেই গলা টিপে ধরেন কে মহিলা। তারপর তাঁকে চেপে ধরে পরপর চড় মারতেই থাকেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা চমকে উঠেছেন।

কলকাতা: হাপুরের ছিঝারসি টোলপ্লাজার একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে এই টোলপ্লাজায় (Viral Video) দেখা গিয়েছে সেখানকার এক কর্মীকে হঠাৎ করেই গলা টিপে ধরেন কে মহিলা। তারপর তাঁকে চেপে ধরে পরপর চড় মারতেই থাকেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা চমকে উঠেছেন। দেখা গিয়েছে ৪ সেকেন্ডের মধ্যেই পরর ৭ বার চড় মারেন সেই মহিলা।

টোলকর্মী খুবই হতভম্ব হয়ে যান এই মহিলার আগমনে। কাউকে কিছু না বলেই সোজা এসে কর্মীর গলা টিপে ধরেন এই মহিলা আর তারপরেই শুরু হয় চড় মারা। বুথের ভিতরে ঢুকে এসে চড় মারতে থাকেন সেই মহিলা। জানা গিয়েছে টোলপ্লাজায় ফাস্ট্যাগ নিয়ে সমস্যা হয়েছিল। এই ফাস্ট্যাগ অ্যাকাউন্টের ব্যালান্স ছিল না সেই মহিলার আর তাই টোল কাটা যায়নি। এই কারণেই হঠাৎ করেই টোলপ্লাজার কর্মীর উপরে চড়াও হন সেই মহিলা।

এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীর মতে এই মহিলা আসছিলেন গাজিয়াবাদ থেকে। সেখান তিনি টোল ট্যাক্স কাটাননি, আর এই টোল না দেওয়া নিয়েই দ্বন্দ্ব চরমে ওঠে। টোলপ্লাজার কর্মীকে বেধড়ক মারতে শুরু করেন সেই মহিলা। সমাজমাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে পরেই সমাজমাধ্যমে ব্যাপক তর্জা শুরু হয়। বহু মানুষ এই মহিলার রাগের বহিঃপ্রকাশকে নিন্দা করেছেন। সামান্য একটা ফাস্ট্যাগ ব্যালান্স নিয়ে এই হাতাহাতি শুরু হয়ে যায় টোলপ্লাজায়।

এই ভিডিয়োর কমেন্টে এক নেটিজেন লেখেন, '৭ চড় ৪ সেকেন্ডে ! অ্যাকশন ছবিতেও এত দ্রুত গতির ঘটনা বা দৃশ্য থাকে না'। অন্য একজন লিখেছেন, 'এটাই কি নতুন টোল পেমেন্ট প্রক্রিয়া ?' আবার একজন লিখেছেন, 'শুধুমাত্র সে একজন মহিলা বলে, সে কি সব কিছু করতে পারে ?' তবে আরেকজন নেটিজেন সম্পূর্ণ বিদ্রুপ করে লিখেছেন যে এই ঘটনা বা কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই আচরণে সম্মতি জানানোর কিছু নেই।' এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করে অনেকেই উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করেছেন এবং দাবি তুলছেন যাতে এই মহিলার চরম সাজা হয়।   

https://twitter.com/gharkekalesh/status/1911640369143439482

এখানে উল্লেখ্য এই বছর দেশের সমস্ত জাতীয় সড়কের উপর টোল ট্যাক্স বাড়িয়েছে কেন্দ্র সরকার। গাড়ির জন্য মাসিক পাসের খরচও বেড়েছে। এবার থেকে এই পাস বাবদ ৯৩০ টাকার বদলে দিতে হবে ৯৫০ টাকা, আর ক্যাবের জন্য এই টাকা ১২২৫ থেকে বেড়ে হয়েছে ১২৫৫ টাকা।

সেরা শিরোনাম

Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget