এক্সপ্লোর

Viral Video: মেট্রো স্টেশনে ঘনিষ্ঠ যুগল, জনসমক্ষেই 'অশালীন' কাজ ! নিন্দার ঝড় নেটপাড়ায়

Bengaluru Metro Station: এই ভিডিয়োই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই যুগলের আচরণ দেখে নিন্দা প্রকাশ করেছেন। অনেকে এই বিষয়ে কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন।

বেঙ্গালুরু: বেশ কয়েকদিন আগেই দিল্লির একটি মেট্রো স্টেশনে যুগলকে ঘনিষ্ঠ হতে দেখে ঝড় উঠেছিল সমাজমাধ্যমে। অনেকেই নিন্দা করেছিলেন এই ঘটনার, তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল এই ভিডিয়ো। আর এবারে একইরকম ঘটনার (Bengaluru Metro) সাক্ষী রইল বেঙ্গালুরু মেট্রো স্টেশন। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক তরুণ যুগল ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময়েই জনসমক্ষেই ঘনিষ্ঠ হয়ে পড়েন। অশালীন আচরণ করতে থাকেন। আর এই ঘটনায় ফের শোরগোল নেটপাড়ায়।

জানা গিয়েছে এই ভিডিয়োটি আসলে বেঙ্গালুরুর মডাভরা মেট্রো স্টেশনের ঘটনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে এক তরুণ তাঁর সঙ্গে থাকা মেয়েটির জামার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছেন এবং চারপাশে সমস্ত যাত্রীই তাদের নজর করেছেন। তাও তাদের (Bengaluru Metro) কোনও ভ্রুক্ষেপ নেই। আশেপাশে বয়স্ক মানুষরাও ছিলেন। বহু যাত্রী তাদের কাছেই দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনও পরিবর্তন চোখে পড়েনি।

এই ভিডিয়োই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই যুগলের আচরণ দেখে নিন্দা প্রকাশ করেছেন। অনেকে এই বিষয়ে কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন। সাধারণ মানুষের স্থানকে আরও নিরাপদ স্বচ্ছ্ব এবং সকলের জন্য শ্রদ্ধাপূর্ণ করার জন্য কর্তৃপক্ষকে দায়বদ্ধ হতে বলেছেন নেটিজেনরা। এক্স হ্যান্ডলে বৃহস্পতিবার (Bengaluru Metro) রাতে 'কর্ণাটক পোর্টফোলিও' নামক প্রোফাইল থেকে এই ভিডিয়োটি আপলোড করা হয়। এই ভিডিয়োর মধ্যে টেক্সট ক্যাপশনে লেখা ছিল, 'বেঙ্গালুরুও কি তাহলে দিল্লি মেট্রোর সংস্কৃতির দিকেই যাচ্ছে ? নম্মা মেট্রো স্টেশনে যুগলের অশালীন আপত্তিকর আচরণ বেঙ্গালুরুতে সভ্যতা ভদ্রতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে'।

একজন নেটিজেন লিখেছেন, 'জনসমক্ষে যুগলরা এমন আপত্তিকর আচরণ করছে তা খুবই হতাশাব্যঞ্জক, দুশ্চিন্তারও বিষয়'। আবার একজন ব্যবহারকারী স্পষ্ট লিখেছেন যে পাবলিক প্লেসে এরকম আচরণ কখনই মেনে নেওয়া উচিত নয়। তাঁর কথায় পাবলিক প্লেসকে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর জন্য ব্যক্তিগত পরিসর বানিয়ে নেওয়া অত্যন্ত অশ্রদ্ধাপূর্ণ, লজ্জাজনক।

কয়েকজন নেটিজেন আবার এটা স্বীকার করেছেন যে জনসমক্ষে স্নেহ প্রদর্শন এবং অশালীনতার মধ্যে যে সীমারেখা রয়েছে তা লঙ্ঘন করা উচিত নয়। তবে অনেকে আবার আপত্তি জানিয়েছেন যে ভিডিয়োতে তরুণ যুগলের মুখ কেন ঝাপসা করে দেওয়া হয়নি, এতে তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার মুখে পড়তে হতে পারে।

সেরা শিরোনাম

Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget