এক্সপ্লোর

Viral Video: শিঙ্গারায় ঢ্যাঁড়শের পুর! আজব খাবারের ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া

Samosa: ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শালপাতার বাটিতে করে বিভিন্ন রকম চাটনি সহযোগে পরিবেশন করা হয়েছে ঢ্যাঁড়শের পুর দেওয়া শিঙ্গারা।

Viral Video: শিঙ্গারার (Samosa) মধ্যে ঢ্যাঁড়শের পুর! সম্প্রতি এমন ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। খাবার নিয়ে ফিউশন করা এখন ট্রেন্ড। হামেশাই ভাইরাল হয় আজব সব খাবার তৈরির ভিডিও। এবার সেই তালিকায় নাম জুড়েছে এই ঢ্যাঁড়শের পুর দেওয়া শিঙ্গারা। দিল্লির চাঁদনী চক বাজারে বিক্রি হচ্ছে এই অদ্ভুত খাবার। আলুর পুর দেওয়া শিঙ্গারা খেয়েই এতদিন অভ্যাস্ত ছিলেন সকলে। বাঙালি আবার শিঙ্গারার পুরে আলুর সঙ্গে জুড়েছে ফুলকপিও। শীতের মরসুমে এই খাবার কলকাতায় বেশ বিখ্যাত। আজকাল অবশ্য সারা বছরই পাওয়া যায় ফুলকপি। তাই আলু-ফুলকপির শিঙ্গারা তৈরি হয় বছরভর। কিন্তু ঢ্যাঁড়শের পুর দেওয়া এমন আজব শিঙ্গারা এর আগে নিঃসন্দেহে খাননি নেটিজেনরা। আর শিঙ্গারা নিয়ে এমন ফিউশন তাদের মোটেই পছন্দ হয়নি। প্রায় সকলেই বলছেন খাবার নিয়ে যা হোক পরীক্ষা নিরীক্ষা করলেই হয় না। সবকিছু জিনিস সবের সঙ্গে খাপ খায় না। অতএব এমন রেসিপি তৈরি করা মোটেই ভাল কাজ নয়। সবজি হিসেবে ঢ্যাঁড়শ অনেকেরই বেশ অপছন্দের। সেই সবজি দিয়ে সিঙ্গারার পুর তৈরি হলে যে বেশিরভাগেরই মুখে রুচবে না, একথা আন্দাজ করাই যায়।

দেখে নিন ঢ্যাঁড়শের পুর দেওয়া চাঁদনী চকের বিখ্যাত শিঙ্গারার ভাইরাল ভিডিও। এই ভিডিওতে দেখা গিয়েছে, শালপাতার বাটিতে করে বিভিন্ন রকম চাটনি সহযোগে পরিবেশন করা হয়েছে শিঙ্গারা।

এর আগে খাবার নিয়ে একাধিক ফিউশনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ভয়ঙ্কর সব ফুড-ফিউশন দেখে অবাক নেটিজেনরা। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল আইসক্রিম এবং চিলি-সস দিয়ে চাউমিন তৈরির ভিডিও। এর আগে ম্যাগি নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এই দলে নাম রয়েছে সকলের প্রিয় ফুচকারও। এমনকি চা দিয়ে আইসক্রিমও তৈরি করা হয়েছে। এইসব ভাইরাল ভিডিও দেখে শুধু হতবাক নন, ক্ষুব্ধও হয়েছেন নেটিজেনরা। 

শুধু আজব রেসিপি নয়, খাবার তৈরি করার অদ্ভুত পদ্ধতিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল ডুকাটি বাইকের ইঞ্জিনের উপর ডিমের অমলেট ভেজেছেন দুই পাঞ্জাবি যুবক। প্রথমে ইঞ্জিন গরম করে নেওয়া হয়েছে। তারপর সেখানে একটি ফয়েল রাখা হয়েছে। তা মধ্যে ভেঙে দেওয়া হয়েছে ডিম। এরপর গ্যাসের আঁচ বাড়ানোর মতো ইঞ্জিন কিছুটা গরম করে নেওয়া হয়েছে আবার। এর ফলে একদম চোখের নিমেষে তৈরি হয়ে গিয়েছে ডিমের অমলেট। এই ভাইরাল ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। 

আরও পড়ুন- বাইক চালিয়ে নদী পার করলেন যুবক! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget