এক্সপ্লোর

Air India: সাড়ে ৪ লাখের টিকিট কেটেও ভাঙা সিট ! বিমানসংস্থার বিরুদ্ধে ক্ষোভ মহিলা যাত্রীর

Viral News: শ্রেয়তি গর্গ (Shreyti Garg) নামের এক কনটেন্ট ক্রিয়েটর ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করে লেখেন যে ৪.৫ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেও টরন্টো যাওয়ার বিমানে উপযুক্ত পরিষেবা পাননি তিনি।

Viral News: ভারতের বিমান সংস্থাগুলির (Airlines) উপরে বেশ কিছুদিন ধরে নানা বিষয়ে অভিযোগ উঠে আসছিল। কখনও বিমানের খাবারে পোকা, কখনও ক্রু সদস্যদের দুর্ব্যবহার, কখনও আবার টিকিটের অতিরিক্ত দাম নিয়েও অভিযোগ ওঠে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া (Air India) অভিযোগের নিশানায় প্রায় বেশিরভাগ সংস্থাই পড়েছে কোনও না কোনও সময়। যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছিল যখন সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল বিমানের দরজা হঠাৎ করেই মাঝ আকাশে খুলে যায়। এবার ফের এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের এক কনটেন্ট ক্রিয়েটর।

শ্রেয়তি গর্গ (Shreyti Garg) নামের এক কনটেন্ট ক্রিয়েটর ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি উল্লেখ করেছেন যে ৪.৫ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেও টরন্টো যাওয়ার বিমানে উপযুক্ত পরিষেবা পাননি তিনি। তাঁর সঙ্গে দুটি সন্তান ছিল যাদের একজনের বয়স ২.৫ মাস এবং অন্যজনের বয়স ৭ মাস। বাচ্চাদের নিয়ে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে পড়েন তিনি।

ভিডিয়োর (Viral News) ক্যাপশনে তিনি লেখেন, 'দিল্লি থেকে টরন্টো যাওয়ার জন্য আমরা দুই সন্তানকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছিলাম। এবার বিমানে চড়ার অভিজ্ঞতা খানিক শেয়ার করি। আমরা একই জায়গায় বসেছিলাম কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু কাজ করছিল না ঠিকঠাক। ভাঙা সিটের হাতল, খারাপ এন্টারটেনমেন্ট সিস্টেম, আমি খেয়াল করে ওই ভাঙা সিটের হাতলের ছবি তুলতে ভুলেই গিয়েছিলাম। আর সেখান থেকে যে সমস্ত তারগুলো বেরিয়ে এসেছিল, সেগুলি থেকে আমার সন্তানকে বাঁচাতে রীতিমত আমায় হিমসিম খেতে হয়েছে। বিমানের ক্রু এবং অন্যান্য সদস্যদের বহুবার বলেও কোনও লাভ হয়নি। কোনও পদক্ষেপ করেনি কেউ। তারা একবার এসে সিস্টেম রিবুট করে দিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তাতেও সিস্টেম চলেনি। একেবারে অসহায়ের মত বসেছিলাম আমরা সকলেই।'

কিছুদিন আগেই আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং 737-9 MAX বিমানে চেপে যাত্রার সময় মাঝ আকাশে হঠাৎ করেই বিমানের দরজা খুলে যায়। জানা গিয়েছে, পোর্টল্যান্ড থেকে অন্টারিও যাচ্ছিল বিমানটি। সেই সময়ই, ভর সন্ধেয় মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরই মাঝ আকাশে ছিটকে বেরিয়ে যায় বিমানটির দরজা। তড়িঘড়ি বিমান ঘুরিয়ে পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।  

আরও পড়ুন: Viral Video: 'পার্টি এখনও শেষ হয়নি, ছুটি চাই', কর্মীর মেসেজ পেয়ে কী করলেন সিইও?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget