এক্সপ্লোর

Viral Video: প্রেশার কুকারে তৈরি হচ্ছে রুটি ! ভাইরাল ভিডিয়ো দেখে হতবাক নেটদুনিয়া

Viral Video Roti In Pressure Cooker: প্রেশার কুকারে রুটি সিদ্ধ হচ্ছে ! সম্প্রতি এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।

কলকাতা: সোশাল মিডিয়া যেন এক বিচিত্র জগত। এখানে মাঝে মাঝেই এমন জিনিসের হদিশ মেলে যা রীতিমতো চমকে দেওয়ার মতোই। এবার তেমনই এক ভিডিয়ো ভাইরাল হল নেটদুনিয়ায়। ভিডিয়োটিতে রুটি বানানোর এক অভিনব কায়দা দেখিয়েছেন এক মহিলা। যা দেখে নেট দুনিয়া রীতিমতো চমকে উঠেছে। কারও মুখে ভিডিয়োটির প্রশংসা শোনা গেল। আবার কারও মুখে কড়া সমালোচনা। তবে ভিডিয়োটি নিঃসন্দেহে হতবাক করার মতোই। 

কী দেখা গেল ওই ভিডিয়োতে ?

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে এক মধ্যবয়স্ক মহিলাকে রুটি বানাতে দেখা গিয়েছে‌‌। তার রুটি বানানোর কায়দাই সকলকে অবাক করে দিয়েছে। সাধারণত একটা একটা করেই রুটি বানান সবাই । কিন্তু এই ভিডিয়োতে এক সঙ্গে অনেকগুলি রুটি বানাতে দেখা গিয়েছে তাঁকে। আর তা বানিয়েছেন প্রেশার কুকারে। প্রথমে সবকটি রুটি বেলে নিয়েছেন ওই মহিলা। এর পর একটি প্রেশার কুকার খুলে তার মধ্যে বেশ কিছুটা নুন দিয়েছেন। নুনের উপরে একটি বাটি রেখে তার পর সবকটি রুটি বসিয়ে দেন তিনি।‌ বলে রাখা ভাল, রুটিগুলি না সেঁকেই বসিয়ে দেন ওই মহিলা। এর পর প্রেশার কুকারের মুখ বন্ধ করে একটি সিটির অপেক্ষা করেন। সিটি উঠে গেলে কুকার খুলে রুটি বার করে নেন। দেখা যায় সবকটি রুটিই বেশ ভাল তৈরি হয়েছে। চোখের দেখায় অনন্ত তেমনটাই মনে হয়। পাশাপাশি তিনি রুটি হাতে নিয়ে দেখান, যে সেটা বেশ নরম। অর্থাৎ খেতেও অসুবিধা হবে না। 

ভিডিয়ো দেখে তাজ্জব নেটিজেনরা‌

ভিডিয়ো দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। এভাবেও যে রুটি বানানো যায় তা অনেকেই জানতেন না‌। সাধারণত রুটি গোল করে বেলতে ও তা ঠিকমতো সেঁকে ফোলাতেই দম বেরিয়ে যায়‌ ‌অনেকের।‌ যারা নতুন রুটি বানাচ্ছেন, তাদের রীতিমতো কসরত করতে হয়‌। সেখানে এমন ভিডিয়ো ভাইরাল হওয়াই স্বাভাবিক।

নেটিজেনদের মন্তব্য

ভিডিয়ো দেখে নেটিজেনদের কেউ কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ওই মহিলার। কেউ আবার নিন্দা করেছেন।‌ এক নেটিজন কমেন্টে বলেন, ‘এভাবে শর্ট কাটে কাজ সারার কী দরকার ?’ অন্য এক নেটিজেন অবশ্য প্রশংসা করে জানান ‘ধন্যবাদ, এত সুন্দর একটা পথ বলে দেওয়ার জন্য।’

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Viral Video: বাঘে-মানুষে এক ফোনে সেলফি, চাষির ‘কীর্তিতে’ হতবাক নেটিজেনরা

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget