এক্সপ্লোর

Viral Video: বাঘে-মানুষে এক ফোনে সেলফি, চাষির ‘কীর্তিতে’ হতবাক নেটিজেনরা

Viral Video Farmer Selfie With Leopard: বাঘে-মানুষে শেষে কি না এক ফোনে সেলফি তুলছে পাশাপাশি দাঁড়িয়ে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে কার্যত হতবাক সকলে।

কলকাতা: পায়ে পড়ি বাঘ মামা, কোরো নাকো রাগ মামা, এই কথার গোটাটাই এবার মিথ্যে হয়ে গেল। কারণ পায়ে পড়ার কোনও প্রশ্ন নেই। দিব্যি সেলফি তুলতে দেখা গেল বাঘে-মানুষে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়।‌ তাতেই এমনটা দেখা যায়। যা রীতিমতো তাজ্জব বানিয়ে দিয়েছে সকলকে। একটা বাঘের সঙ্গে মানুষের এমন বন্ধুত্ব কীভাবে সম্ভব, তা-ই ভাবিয়ে তুলেছে সকলকে।

চাষের খেতে বাঘ 

ভিডিয়োটি আসলে একটি চাষের খেতে তোলা। সেখানে এক চিতাবাঘ ঢুকে পড়ে আশেপাশের বনজঙ্গল থেকে। সাধারণত লোকালয়ে বাঘ ঢুকে পড়লে মানুষ তটস্থ হয়ে থাকে। কখনও কাকে শিকার করবে, সেই ভয়েই দরজা এঁটে রাখেন এলাকাবাসীরা। তবে এখানে সেই সবের কোনও লেশমাত্র নেই। ভিডিয়োটিতে একটি চাষের খেতে ইতস্তত ঘুরতে দেখা গিয়েছে চিতাবাঘটিকে।‌ তবে বাঘকে দেখে বিন্দুমাত্র ভয় পাননি ওই খেতের মালিক। পেশায় তিনি চাষী। প্রথমে দাঁড়িয়ে তাকে বাঘের পায়চারি দেখতে দেখা যায়‌। এর পর বাঘটি তাঁর পায়ের কাছে বসে। তবে বাঘের হাবভাব দেখে শিকার করার ইচ্ছে রয়েছে বলে একেবারেই মনে হয়নি। এই অবস্থায় চিতাবাঘটিকে ফ্রেমে এনে ফোন উপরের দিকে সেলফির ভঙ্গি করেন ওই ব্যক্তি। গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি হয় অন্য একজনের ক্যামেরায়। এই ঘটনা দেখেই চমকে উঠেছেন অনেকে।

ভাইরাল ইনস্টাগ্রামে

ভিডিয়োটি ইনস্টাগ্রামে @ghantaa আইডি থেকে পোস্ট করা হয়। পোস্ট করার পরেই প্রায় ৩০০কে লাইক পেয়েছে ভিডিয়োটি। একদিনের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। এছাড়াও, পোস্টের সঙ্গে প্রচুর কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। তবে ভিডিয়োটি দেখে মনে করা হয়, এটি শীতকালে তোলা ভিডিয়ো। কারণ চাষিকে শীতের পোশাক পরে থাকতে দেখা গিয়েছিল। তবে শীতের সময় তোলা হলেও এটি সম্প্রতি ভাইরাল হয়েছে।

কমেন্টে হতবাক সকলেই

কমেন্ট সেকশনে সকলেই নিজের নিজের আশ্চর্য হয়ে যাওয়া লিখে প্রকাশ করেন। যেমন এক নেটিজেন এই ভিডিয়ো দেখে লেখেন, ‘ভারত নবিশ ব্যক্তিদের জন্য মোটেই নয়’। এমনটা বলার কারণ, এই ধরনের ঘটনা প্রচন্ড দক্ষতা বা মানসিক শক্তি না থাকলে ঘটানো যায় না। অন্য আরেক ব্যক্তি বলেন, ‘আমার বাঘে ভয়কে একদম মিথ্যে করে দিলেন এই দাদা।’ আরেকজনকে বলতে শোনা যায়, ভয় বলে আদৌ কোনও শব্দ হয় ?

আরও পড়ুন - Offbeat News: মহাসংকট জাপানে, সকলের পদবিই নাকি এক হবে এবার !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget