হোমফটো গ্যালারিবিনোদনেরUday Chopra Birthday: সফল অভিনেতা না হলেও একাধিক প্রতিভার অধিকারী উদয় চোপড়া
Uday Chopra Birthday: সফল অভিনেতা না হলেও একাধিক প্রতিভার অধিকারী উদয় চোপড়া
Written By : ABP Ananda | Updated at : 05 Jan 2023 09:58 AM (IST)
উদয় চোপড়া
1/10
আজ জন্মদিন বলিউড অভিনেতা উদয় চোপড়ার। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্যগুলি।
2/10
ছবির জগতের পরিবারেই জন্ম উদয় চোপড়ার। বাবার নাম যশ চোপড়া। তিনি প্রযোজক। দাদা আদিত্য চোপড়াও প্রযোজক। কিন্তু ছবির জগতের সঙ্গে জড়িয়ে থাকার পরও অভিনয় কেরিয়ার সেভাবে সফল হল না উদয় চোপড়ার।
3/10
ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থেকেই বলিউডে জার্নি শুরু করেছিলেন উদয় চোপড়া। 'লমহে', 'পরম্পরা', 'ডর', 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'দিল তো পাগল হ্যায়'-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
4/10
'ইয়ে দিল্লাগি', 'মুঝসে দোস্তি করোগি'র মতো ছবি প্রযোজনাও করেছেন উদয় চোপড়া। তবে তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয় 'মহব্বতে' ছবি দিয়ে।
5/10
বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় উদয় চোপড়ার। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর তাঁদের সম্পর্ক ভাঙে।
6/10
সম্পর্ক ভাঙার পরও উদয় চোপড়া এবং নার্গিস ফকরির মধ্যে কোনও তিক্ততা দেখা দেয়নি। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে যে, তিনি উদয় চোপড়ার মতো চার্মিং পার্সোনালিটি কমই দেখেছেন।
7/10
শুধু বলিউড ছবিই নয়, হলিউড ছবিও প্রযোজনা করেছেন উদয় চোপড়া। 'গ্রেস অফ মোনাকো', 'দ্য লঙ্গেস্ট উইক'-এর মতো ছবি প্রযোজনা করেছেন।
8/10
পারিবারিক ছবির ব্যবসা শুধু দেখাই নয়, নিজেরও ব্যবসা রয়েছে উদয় চোপড়ার। তাঁর ব্যবসায়িক সংস্থার নাম 'ইওমিক্স'। যেখান থেকে কমিকের বই বেরোয় এবং তা থেকে ছবিও তৈরি হয়।
9/10
'মহব্বতে' ছবির জন্য প্রশংসিত হন উদয় চোপড়া। ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। তাঁর কেরিয়ারের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত ছবি 'ধুম'।
10/10
রণবীর সিংহের জনপ্রিয় ছবি 'লেডিজ ভার্সেস রিকি বহেল'-এর স্ক্রিন রাইটার ছিলেন উদয় চোপড়া। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।