এক্সপ্লোর

Medical Science: মৃত মহিলার জরায়ু নিজের শরীরে ধারণ, ‘মিরাকল বেবি’র মা হলেন তরুণী

Womb Transplant: চিকিৎসা বিজ্ঞানের দৌলতে অসম্ভব সম্ভব হল। ছবি: ফ্রিপিক।

Womb Transplant: চিকিৎসা বিজ্ঞানের দৌলতে অসম্ভব সম্ভব হল। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
জরায়ু ছাড়াই জন্মেছিলেন নিজে। মা হওয়ার সম্ভাবনাই ছিল না। কিন্তু মানবিকতাই অসম্ভবকে সম্ভব করে দিল। মৃত মহিলার জরায়ু নিজের শরীরে ধারণ করে মা হলেন এক তরুণী।
জরায়ু ছাড়াই জন্মেছিলেন নিজে। মা হওয়ার সম্ভাবনাই ছিল না। কিন্তু মানবিকতাই অসম্ভবকে সম্ভব করে দিল। মৃত মহিলার জরায়ু নিজের শরীরে ধারণ করে মা হলেন এক তরুণী।
2/10
ইংল্যান্ডের কেন্টের বাসিন্দা গ্রেস বেল। মধ্য ৩০-এর গ্রেস এবং তাঁর সঙ্গী স্টিভ পাওয়েল সন্তানধারণে আগ্রহী ছিলেন। কিন্তু কোনও ভাবেই তা সম্ভব ছিল না। কারণ সন্তানধারণে অক্ষম ছিলেন গ্রেসি।
ইংল্যান্ডের কেন্টের বাসিন্দা গ্রেস বেল। মধ্য ৩০-এর গ্রেস এবং তাঁর সঙ্গী স্টিভ পাওয়েল সন্তানধারণে আগ্রহী ছিলেন। কিন্তু কোনও ভাবেই তা সম্ভব ছিল না। কারণ সন্তানধারণে অক্ষম ছিলেন গ্রেসি।
3/10
জরায়ু বা গর্ভাশয় ছাড়াই জন্মেছিলেন গ্রেসি। ডিম্বাশয় ছিল যদিও, কিন্তু পিরিয়ডস হতো না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় MRKH সিনড্রোম। ব্রিটেনে প্রতি ৫০০০ জনের মধ্যে একজন মহিলার এই সমস্যা রয়েছে।

4/10
শারীরিক ওই অবস্থার কথা জানা থাকলেও, মা হওয়ার স্বপ্ন ত্যাগ করতে পারেননি গ্রেসি। সেক্ষেত্রে জরায়ু প্রতিস্থাপন অথবা সারোগেসির মাধ্যমে মা হওয়ার উপায় ছিল তাঁর কাছে। জরায়ু প্রতিস্থাপনের জন্যই আবেদন জানিয়েছিলেন।

5/10
বছর দুয়েক আগে সেই মতো ফোন পান গ্রেসি। এক মহিলা মারা গিয়েছেন, তাঁর জরায়ুটি পরিবার দান করেছেন বলে জানানো হয় তাঁকে। প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। ওই পরিবারের কাছে কৃতজ্ঞতার শেষ ছিল না তাঁর।
বছর দুয়েক আগে সেই মতো ফোন পান গ্রেসি। এক মহিলা মারা গিয়েছেন, তাঁর জরায়ুটি পরিবার দান করেছেন বলে জানানো হয় তাঁকে। প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। ওই পরিবারের কাছে কৃতজ্ঞতার শেষ ছিল না তাঁর।
6/10
শেষ পর্যন্ত ২০২৪ সালের জুন মাসে অক্সফোর্ডের দ্য চার্চিল হাসপাতালে গ্রেসির শরীরে জরায়ু প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। ১০ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। পুরোপুরি সুস্থ হতে বেশ কিছু দিন সময় লাগে। এর পর মা হওয়ার প্রস্তুতি শুরু হয়।

7/10
মা হতে IVF পদ্ধতিকেই বেছে নেন গ্রেসি। লন্ডনের লিস্টার ফার্টিলিটি ক্লিনিকে ভ্রূণ প্রতিস্থাপন করা হয় তাঁর শরীরে। চলতি বছরের গোডায় শেষ পর্যন্ত মা হন গ্রেসি। জন্ম নেয় তাঁর ছেলে হিউগো।
মা হতে IVF পদ্ধতিকেই বেছে নেন গ্রেসি। লন্ডনের লিস্টার ফার্টিলিটি ক্লিনিকে ভ্রূণ প্রতিস্থাপন করা হয় তাঁর শরীরে। চলতি বছরের গোডায় শেষ পর্যন্ত মা হন গ্রেসি। জন্ম নেয় তাঁর ছেলে হিউগো।
8/10
ছেলেকে কোলে নিয়ে এখনও ঘোর লেগে যায় গ্রেসির। এমন মিরাকল তাঁর জীবনে ঘটতে পারে বলে বিশ্বাস করতে পারেন না এখনও।
ছেলেকে কোলে নিয়ে এখনও ঘোর লেগে যায় গ্রেসির। এমন মিরাকল তাঁর জীবনে ঘটতে পারে বলে বিশ্বাস করতে পারেন না এখনও।
9/10
BBC-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সকালে উঠে ছেলের মুখটা যখন দেখি, মনে হয় স্বপ্ন দেখছি।” এই প্রাপ্তির জন্য মৃত মহিলা ও তাঁর পরিবারকেই কৃতিত্ব দিয়েছেন গ্রেসি। তাঁদের বদান্যতায়ই মা হতে পেরেছেন বলে জানিয়েছেন।

10/10
ক্লিনিক্যাল ট্রায়ালে মৃত মহিলার শরীর থেকে অন্যত্র সফল ভাবে জরায়ু প্রতিস্থাপনের মাত্র ১০টিই নজির রয়েছে ব্রিটেনে। তবে মৃতের দান করা জরায়ু ধারণ করে সন্তানধারণের ঘটনা এই প্রথম। এর আগে, ২০২৫ সালে দিদির জরায়ু ধারণ করে মা হয়েছিলেন এক মহিলা। তবে তাঁর দিদি জীবিত, দুই সন্তানের মা। বোনকে জরায়ু দান করেন।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image:  মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget