এক্সপ্লোর

US Planned to Nuke Moon: চাঁদের বুকে পরমাণু বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল আমেরিকা, লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানো, Project A119 বাতিল হল কেন?

Nuclear Blast on Moon Project: চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আমেরিকার। সেই মতো শুরু হয় গবেষণাও। সোভিয়েত ইউনিয়ন কী করছিল সেই সময়? ছবি: Gemini, NASA, Magnific.

চাঁদের বুকে পরমাণু বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আমেরিকার।

1/13
অদূর ভবিষ্যতে চাঁদে উপনিবেশ গড়ার স্বপ্নে বিভোর ধনকুবের ইলন মাস্ক। আগামী ১০ বছরের মধ্যে চাঁদে আস্ত শহর গড়ার পরিকল্পনা রয়েছে তাঁর সংস্থা SpaceX-এর।

2/13
কিন্তু মাত্র কয়েক দশক আগেই চাঁদে পরমাণু মিসাইল ছোড়ার পরিকল্পনা ছিল আমেরিকার। তদানীন্তন সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখাতে চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল তারা।

3/13
খুব বেশিদিন আগের কথা নয়। পাঁচের দশকে মহাকাশ গবেষণাকে ঘিরে আমেরিকা এবং তদানীন্তন সোভিয়েক ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা চরমে পৌঁছেছিল। সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিয়ে চাঁদের বুকে প্রথম মানুষ পাঠাতে সফল হয় আমেরিকা। চন্দ্রপৃষ্ঠে পদার্পণকারী প্রথম মানুষ হিসেবে ইতিহাস রচনা করেন নীল আর্মস্ট্রং। কিন্তু একটু এদিক ওদিক হলেই অন্য ভাবে লেখা হতো ইতিহাস।

4/13
১৯৫৮ সালে কৃত্রিম উপগ্রহ Sputnik 1 উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে সেই সময় মহাকাশ গবেষণায় আমেরিকাকে টেক্কা দিচ্ছিল তারা। যেনতেন প্রকারে তাদের ঠেকানোর চেষ্টা করছিল আমেরিকা।

5/13
সেই সময় একটি গোপন প্রকল্প গ্রহণ করে আমেরিকার বায়ুসেনা। ‘A Study of Lunar Research Flights’ নামের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়, যাতে নেতৃত্ব দেন পদার্থবিদ লেনার্ড রিফাল। পরবর্তীতে NASA-র Apollo অভিযানের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হন তিনি।

6/13
চাঁদের বুকে পরমাণু বিস্ফোরণ ঘটানো হলে, তা পৃথিবী থেকে দেখা যাবে কি না, পৃথিবীর উপর তার কোনও প্রভাব পড়বে কি না, তা খতিয়ে দেখতে বলা হয় লেনার্ডকে। আপাতদৃষ্টিতে বৈজ্ঞানিক গবেষণা মনে হলেও, তার নেপথ্যে ভূরাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে বুঝে যান লেনার্ড।  ২০০০ সালে ‘দ্য অবজার্ভার’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রচার এবং নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করাই যে উদ্দেশ্য, তা পরিষ্কার বোঝা যাচ্ছিল ওই প্রস্তাব থেকে। (পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট) ছত্রাকের আকারে বিশাল মেঘ তৈরি করাই লক্ষ্য ছিল, যাতে পৃথিবী থেকেও তা দেখা যায়।”

7/13
কিন্তু চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটানোর নেপথ্যে কী লক্ষ্য ছিল? বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ভেবেছিল তাদের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার দেখে ভয়ে পিছিয়ে যেতে পারে সোভিয়েত ইউনিয়ন। পাশাপাশি, নিজেদের পরমাণু শক্তি জাহির করে নাগরিকদের আস্থা অর্জনও সম্ভব হবে। আমেরিকার শ্রেষ্ঠত্বের আসন ফিরে পাবে আবারও।

8/13
১০ জনের টিমকে নিয়ে সেই মতো কাজ শুরু করেন লেনার্ড। ওই টিমে শামিল ছিলেন জেরার্ড ক্যুইপারও, যাঁকে আধুনিক গ্রহবিজ্ঞানের জনক বলেন। জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানও ওই টিমে শামিল ছিলেন, পরবর্তীতে যিনি তারকা হিসেবে খ্যাতি অর্জন করেন সকলের মধ্যে।

9/13
ওই গোপন প্রকল্পের নাম রাখা হয় Project A119. আমেরিকার সামরিক বাহিনী সবরকম ভাবে সহযোগিতা করছিল গবেষণায়। শিকাগোর Armour Research Foundation, যা বর্তমানে Illinois Institute of Technology Research হিসেবে পরিচিত, সেখানেই চলছিল গবেষণা। ১৯৫৮ সালের মে থেকে ১৯৫৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত সেখানে গবেষণা চালান লেনার্ড এবং তাঁর টিমের সদস্য। চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটালে কত ধুলো এবং গ্যাসের আচরণ কেমন হতে পারে, চাঁদের অন্ধকার দিকে বিস্ফোরণ ঘটানো যায় কি না, সব কিছু খতিয়ে দেখা হয়।

10/13
ঠিক হয়েছিল, একই রকম দেখতে তিনটি বস্তু পাঠানো হবে চাঁদে। পরমাণু বিস্ফোরণের আগে এবং পরে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে যন্ত্রগুলি। সেখান থেকে প্রাপ্ত তথ্য চাঁদের পরিবেশ এবং পৃথিবী সম্পর্কেও বিশদ তথ্য পেতে সাহায্য় করবে, এমনকি চাঁদের মাটিকে অণুজীবের অস্তিত্ব থাকলে, তাও জানা যাবে বলে আশাবাদী ছিলেন বিজ্ঞানীরা।

11/13
নয়ের দশকের শেষ দিকে প্রথম বার ওই গোপন পরিকল্পনার কথা সামনে আসে। পরমাণু বিস্ফোরণ ঘটলে চাঁদ টুকরো টুকরো হয়ে যেত বলে সেই সময় দাবি করা হয়। যদিও ২০১২ সালে সেই দাবি নস্যাৎ করে দেন লেনার্ড। তাঁর দাবি ছিল, চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটালে, তার প্রভাব হতো নগণ্য। টেলিস্কোপে চোখ রেখে খুঁজলেও পৃথিবী থেকে হয়ত দেখাই যেত না গর্তটি। তবে ওই বিস্ফোরণ ঘটানো হলে তেজস্ক্রিয় পদার্থ থেকে চাঁদের পরিবেশ দূষিত হয়ে উঠতে পারত বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেখানে পরিবেশগত বিপর্যয় ঘটতে পারত, জৈবিক এবং তেজস্ক্রিয় দূষণের ফলে গবেষণাও বাধাপ্রাপ্ত হতে পারত বলে মনে করেন অনেকে। সেই কারণেই শেষ পর্যন্ত চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটনোর ভাবনা থেকে আমেরিকা সরে আসে বলে জানা যায়।

12/13
আরও একটি আশঙ্কা দেখা দেয় ওই প্রকল্পকে ঘিরে। বিজ্ঞানীদের আশঙ্কা ছিল, চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ভবিষ্যতের মহাকাশ অভিযান। তেজস্ক্রিয় ধূলিকণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে তা মানবজাতির জন্য বিপদ ডেকে আনতে পারে। যদি কোনও বিপদ নাও ঘটে, চাঁদের বুকে পরমাণু বিস্ফোরণ ঘটানোর বিষয়টি পৃথিবীর মানুষ ভাল ভাবে নেবেন না বলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝিয়েছিলেন লেনার্ড। শেষ পর্যন্ত Project A119 প্রকল্পটিতে ইতি পড়ে। পরবর্তীতে চাঁদের মাটিতে পদার্পণ করে ইতিহাস রচনা করেন নীল আর্মস্ট্রং এবং বাজ় অলড্রিন। পরবর্তীতে ফেলোশিপের আবেদন করতে গিয়ে Project A119-এর কথা ফাঁস করে দেন সেগানও।

13/13
তবে শুধুমাত্র আমেরিকা নয়, সেই সময় চাঁদের মাটিতে পরমাণু বিস্ফোরণ ঘটানোর কথা ভাবছিল সোভিয়েত ইউনিয়নও। ১৯৯৯ সালে সেই নিয়ে মুখ খোলেন রুশ রকেট ইঞ্জিনিয়ার বরিস চেরতোক। তিনি জানান, সোভিয়েত ইউনিয়নের প্রকল্পটির নাম রাখা হয়েছিল Project E-4. ১৯৫৯ সালের গ্রীষ্মে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবুজ সঙ্কেত মেলেনি। ১৯৬৭ সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে Outer Space Treaty স্বাক্ষরিত হয়, তার আওতায় ওই ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকার উল্লেখ ছিল। চাঁদের মাটিতে পরমাণু অস্ত্র বা বিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা হয়। শুধুমাত্র শান্তিপূর্ণ অভিযান চালানোয় সম্মত হয় দুই দেশ।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

'80 Photo Trend: রেট্রো ছবি বানাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ChatGPT ’80s Trend নিয়ে সাইবার বিশেষজ্ঞদের সতর্কতা
রেট্রো ছবি বানাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ChatGPT ’80s Trend নিয়ে সাইবার বিশেষজ্ঞদের সতর্কতা
Medical Science News: প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে
প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে
Science News: গোপনে মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে? উত্তর এড়িয়ে যাচ্ছে সব দেশ, পথ দেখালেন বিজ্ঞানীরা
গোপনে মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে? উত্তর এড়িয়ে যাচ্ছে সব দেশ, পথ দেখালেন বিজ্ঞানীরা
বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
বেসরকারিকরণ হচ্ছে ISRO-এর? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বড় ঘোষণা
Advertisement
Advertisement

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA :  Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget