এক্সপ্লোর
হোমPhotosনিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন ‘মীন’ জাতকদের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন ‘মীন’ জাতকদের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 31 Mar 2020 06:25 AM (IST)
1/12

আপনার সঞ্চয় করার ইচ্ছা বাড়তে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। কোনও আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।
2/12

সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
3/12

নামী ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। ধর্মকথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যপারে মনোবল শক্ত করুন। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।
4/12

আজ অপরকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে।
5/12

মানসিক কোনও সমস্যা বাড়তে পারে। ভাল কোনও জিনিষ নষ্ট হওয়ার যোগ রয়েছে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ নিয়ে চিন্তা। আজ আপনার ব্যবহার কারও খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বাড়বে। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজের সূচনা। শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। অফিসে কোনও মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে।
6/12

বেকারদের নতুন কিছু করার চেষ্টা থাকবে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ভুল হওয়ার জন্য বিবাদ।
7/12

আজ সারা দিন কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। দুঃস্থ কারও পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতা থাকবে। পরে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। নতুন বাড়ি তৈরিতে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে।
8/12

গান বাজনার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য আজ ভাল সুযোগ আসতে পারে। আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন। অফিসে কর্মদক্ষতায় সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে।
9/12

আজ বিদেশ যাওয়ার জন্য আলোচনা হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল হবে। চোখের সমস্যা থাকবে। আজ ভাল কোনও চিন্তা আপনাকে সারা দিন ব্যস্ত রাখবে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ।
10/12

সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে। আজ আধ্যাত্মিক কিছু করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হয়ে যাবে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হবে।
11/12

মাথার বাজে চিন্তাগুলো একটু দূরে করুন। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের কোনও কিছু নিয়ে মনে উদ্বিগ্নতা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। মুখ মিষ্টতা আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা। ব্যবসায় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা।
12/12

আজ ব্যবসায় লাভ খুব একটা হবে না। অপচয় হওয়ার আশঙ্কা আছে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের দিকটা খুব শুভ।
Published at : 31 Mar 2020 06:25 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
খবর
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
জেলার
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
খবর
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
খবর
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















