Daily Shironam : আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের : ABP Live Podcast 8 September
Episode Description
গুড আফটারনুন। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ১০টি খবর নিয়ে শুনুন এবিপি লাইভ ডেইলি শিরোনাম।
- আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের। সূত্রের খবর, ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। সিবিআইয়ের দাবি, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূলের মহাসচিবকে। বেআইনি অর্থলগ্নি সংস্থার অনুষ্ঠানে কী কারণে উপস্থিতি, তা জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
- দুর্গাপুজোর আয়োজক ৩৬ হাজার ক্লাবকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এই ঘোষণার পরই বিজেপির অভিযোগ, ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা পাইয়ে দিতেই ক্লাবগুলিকে অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। আগে সাধারণ মানুষের চাঁদায় পুজো হত। এখন সরকার অনুদান দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কবে পুজো, কবে বিসর্জন। পুজোর অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
- বেহালায় মা-ছেলে খুনে নতুন তথ্য। পাকস্থলীতে মিলেছে শুধুই খাবার। বেহুঁশ না করেই খুন। দুপুর ৩টে থেকে বিকেল ৪টের মধ্যে হামলা। হত্যায় একাধিক ব্যক্তির হাত থাকার সম্ভাবনা। বেহালায় খুন হওয়া সুস্মিতার দেহে মিলেছে ২০টি আঘাতের চিহ্ন। ছেলের দেহেও অন্তত ৫টি ক্ষত। মেলেনি প্রতিরোধের চিহ্ন। নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের।
- জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি। বোমাবাজির সঙ্গে জড়িত সন্দেহে আটক ২। ভবানীপুরে পর্যবেক্ষক হতেই ভয় দেখাতে হামলা বলে অভিযোগ অর্জুনের। পিছনে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি তৃণমূলের।
ট্রেন্ডিং






















