এক্সপ্লোর

Chhath Puja: কেন ছট পুজোয় সূর্য দেবকে অর্ঘ্য দেওয়া হয়? কী এর গুরুত্ব?

Chhath Puja: কথিত আছে, রামচন্দ্র লঙ্কা বিজয় করে ফিরে এসে, অযোধ্যায় পুজো করেন কুলদেবতা সূর্যের। ছট পুজোর সময়ই এই পুজো করা হয় বলে বিশ্বাস।

কলকাতা: ছট পুজো (Chhath Puja) সূর্য দেবতার উপাসনার উৎসব যিনি তার আলো দিয়ে বিশ্বকে আলোকিত করেন এবং মানুষকে শক্তি ও জীবন দেন, আসলে সূর্য দেবতাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যই এই দিন পালন। 

পুরাণে জানা যায়, ঋষিরা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসবের ঐতিহ্যের মাধ্যমে সূর্য দেবতার আরাধনার করে গিয়েছেন। ছট উৎসবের মাধ্যমে আমরা সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাই, অর্ঘ্যের মাধ্যমে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমরা তাঁর আশীর্বাদ লাভ করি।

সূর্যের মধ্যেই নিহিত প্রাণশক্তির উৎস। তাই সূর্যের উপাসনা হয় এদিন। সূর্য অনেক রোগের বিনাশ করে বলেও এই পুজোর বিশেষ গুরুত্ব। মতা রয়েছে। সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য, গতি এবং আত্মবিশ্বাস লাভ করে।

কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী অবধি পালিত হয় ছট। এই ব্রতে সূর্যই উপাস্য। সেই সঙ্গে পুজো হয় ছট্টি মাইয়ার। ছটলক্ষ্মীও বলা হয়। ৪ দিনধরে চলে ছটের সেলিব্রেশন। এই পুজোয় উপবাস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দীর্ঘ ৩৬ ঘণ্টা উপবাস করতে হয়।

কথিত আছে, রামচন্দ্র লঙ্কা বিজয় করে ফিরে এসে, অযোধ্যায় পুজো করেন কুলদেবতা সূর্যের। ছট পুজোর সময়ই এই পুজো করা হয় বলে বিশ্বাস। অস্তগামী সূর্যকে ষষ্ঠীর দিন পুজো করা হয়। সেদিন নৈবেদ্য হিসেবে দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষদিন অর্থাৎ সপ্তমী তিথিতে ফের জলাশয়ে গিয়ে উদীয়মান সূর্যকে বন্দনা করা হয়।

ছট পুজোয় কোনও মূর্তি উপাসনা করা হয় না। উদীয়মান সূর্যকে গঙ্গার তীরে গিয়ে বন্দনা করা হয়। তবে এখন অনেকে মূর্তি নির্মাণও করেন। পারিবারিক সুখ সমৃদ্ধি ও বাড়ির ছোটদের মঙ্গলকামনায় ছটের পুজো হয়। এই পুজোর নৈবেদ্য হিসেবে দেওয়া হয়, কলা, ফল, ক্ষীর, গুড়, মিষ্টি, ঠেকুয়া ইত্যাদি।

আরও পড়ুন, সকালে ভগবান বিষ্ণুর বলা এই ৪ কাজ করুন, জীবন থেকে দূরে থাকবে পরাজয়

এ বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শুরু হচ্ছে, ১৮ নভেম্বর, শনিবার সকাল ০৯.১৮ মিনিট থেকে। পরের দিন রবিবার, ১৯ নভেম্বর সকাল ০৭:২৩ মিনিটে শেষ হবে৷ উদয়তিথি অনুসারে, ছট পূজা ১৯ নভেম্বর। 

মহাভারতে ছট

কথিত আছে, সূর্য দেবতার আশীর্বাদে কর্ণ মহান যোদ্ধা হয়েছিলেন। কর্ণ ছিলেন সূর্যের পরম ভক্ত। তিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা জলে দাঁড়িয়ে সূর্যদেবের পুজো করতেন। পাণ্ডবরা যখন জুয়ায় তাদের সমস্ত রাজত্ব হারিয়েছিলেন, সেইসময় দ্রৌপদী রাজসিংহাসন ফিরে পাওয়ার জন্য সূর্য দেবতার পুজো করেছিলেন। ৩৬ ঘণ্টা ছটের উপবাস রেখেছিলেন। দ্রৌপদী যখন নিয়ম মেনে ছট উত্‍সব পালন করছিলেন সেই সময় পাণ্ডবরা তাদের রাজপ্রাসাদ ফিরে পেয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget