এক্সপ্লোর

Hanuman Mantra : মঙ্গলেই দূর করুন চাকরি জীবনের সব সমস্যা, ১১ বার জপ করুন এই মন্ত্র !

মন্ত্রটি প্রতি মঙ্গলবার ১১ বার পাঠ করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সামনে আসা যে কোনও সমস্যা যেমন দূর হয়, তেমনি প্রমোশন পাওয়ার সম্ভাবনাও বাড়ে।

কলকাতা : শাস্ত্র মতে মঙ্গলবার হল হনুমানজির আরাধনা করার দিন। এদিন যদি এই প্রবন্ধে আলোচিত মন্ত্রগুলি পাঠ করতে পারেন, তাহলে আরও বেশি মাত্রায় উপকার পাওয়া যায়। এখন প্রশ্ন হল, দেবের আশীর্বাদ লাভ করতে কী কী মন্ত্র পাঠ করতে হবে?

মঙ্গলবার কোন মন্ত্র পাঠ

শাস্ত্রে এমনটা উল্লেখ পাওয়া যায় যে এই মন্ত্রটি মঙ্গলবারের পাশাপাশি নিয়মিত পাঠ করা শুরু করলে যে কোনও সমস্যা মিটে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্র চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয়। নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না যেন!

"ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট"

 মন্ত্রটি হল- 'ওম হং হনুমন্তে নমঃ। ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট' পুজো করার পাশাপাশি এই মন্ত্রটি জপ করা শুরু করলে হনুমানজি এতটাই প্রসন্ন হন যে দেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। হনুমানজির কৃপা দৃষ্টি যার উপর একবার পরে, তার জীবনে বদলে যেতে যে সময় লাগে না। হিন্দু ধর্মের উপর লেখা প্রাচীন কিছু বইয়ে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায়, যা পাঠ করা শুরু করলে নাকি হনুমানজি জাগ্রত হয়ে ওঠেন।এই শক্তিশালী হনুমান মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন!

এই মন্ত্র পাঠে কী কী উপকার

 এই মন্ত্রটি প্রতি মঙ্গলবার ১১ বার পাঠ করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সামনে আসা যে কোনও সমস্যা যেমন দূর হয়, তেমনি প্রমোশন পাওয়ার সম্ভাবনাও বাড়ে। শাস্ত্রানুসারে এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে। ফলে কোনও ধরনের দুর্ঘটনার কবলে পরার আশঙ্কা যেমন হ্রাস পায়।             

মনে রাখতে হবে, হনুমানের পুজো  করার সময় ব্রহ্মচর্য ব্রত খুব কঠোরভাবে পালন করতে হয়। বাল ব্রহ্মচারী হওয়ায় হনুমান নিজে নারীর স্পর্শ এড়িয়ে যেতেন। তাই পুজোর সময় নারীদের তার মূর্তি স্পর্শ করা উচিত নয়। হনুমানের পুজো  করেন এমন অনেকেই জানেন না যে তাঁর  পুজোয় কখনো চরণামৃত ব্যবহার করা হয় না। এটি করার অনেক অশুভ পরিণতি হতে পারে।  হনুমানের পুজোয় ভাঙা বা খণ্ডিত মূর্তি ব্যবহার করবেন না। ঘরে হনুমানের কোনও ছেঁড়া ছবি থাকলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন।

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)                  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget