এক্সপ্লোর

Asteroid: গ্রহাণু আছড়ে পড়ে পৃথিবী থেকে বিলুপ্ত ডায়নোসর, চাঁদেও একই বিপর্যয়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Lunar Soil: ২০২০ সালে চাঁদের মাটি থেকে ওই নমুনা সংগ্রহ করে এনেছিল চিনা মহাকাশযান।

নয়াদিল্লি: গ্রহাণু (Asteroid) আছড়ে পড়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ডায়নোসর (Dinosaur Extinction)। চাঁদেও (Moon) তেমনই একটি গ্রহাণু আছড়ে পড়়েছিল বলে এ বার সামনে এল তথ্য়। চিনের চেঞ্জ’ই-ফাইভ মহাকাশ যান চাঁদের মাটি থেকে যে নমুনা পৃথিবীতে বয়ে এনেছে, তা পরীক্ষা করেই এমন তথ্য় হাতে পেলেন বিজ্ঞানীরা।

চাঁদেও আছড়ে পড়েছিল গ্রহাণু!

চাঁদের বুকে ছোট-বড় কমপক্ষে ৯ হাজারের বেশি গহ্বর রয়েছে। তার নেপথ্য কারণ জানতে বহু বছর ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। চিনা মহাকাশযানের বয়ে আনা নমুনা সেই রহস্য সমাধানের পথ সুগম করল বলে মনে করছেন বিজ্ঞানীরা। মহাকাশ গবেষণার কাজেও এই তথ্য সাহায্য করবে বলে বিশ্বাস তাঁদের।

২০২০ সালে চাঁদের মাটি থেকে ওই নমুনা সংগ্রহ করে এনেছিল চিনা মহাকাশযান। তা শুধু নিজেদের হাতে না রেখে, গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গেই ভাগ করে নিয়েছিল চিন, যাতে বিশদ গবেষণা চালিয়ে রহস্য উদঘাটন করা যায়। এতদিন পর তার সুফল মিলল।

আরও পড়ুন: 5G Network: অক্টোবরেই ভারতে আসছে ৫জি পরিষেবা, জেনে নিন এই টেলিকমিউনিকেশন সার্ভিসের খুঁটিনাটি

গবেষকরা জানিয়েছেন, অতি সূক্ষ্ম, কাচের মতো দানাগুলি আসলে অত্যধিক তাপমাত্রা এবং মহাজাগতিক বস্তুর চাপে তৈরি হয়েছে।  জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত বিশদ রিপোর্টে বলা হয়েছে, অতি সূক্ষ্ম ওই দানাগুলি আয়তনে কয়েক মাইক্রোমিটার থেকে কয়েক মিলিমিটার পর্যন্ত। সেগুলির কোনওটি গোলাকার, কোনওটি ডিম্বাকার, কোনওটি আবার ডাম্বেলের মতো দেখতে।

অনুবীক্ষণ যন্ত্রের নিচে সেগুলি ধরে, ক্রামানুসারে সাজিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতিতে তার গঠন এবং বয়স নির্ধারণের চেষ্টা করেন বিজ্ঞানীরা। তাতে এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, অধুনা মেক্সিকোর অন্তর্গত ইউকাতান উপদ্বীপের নিচে থাকা চিক্সুলুপ গহ্বর যে সময় তৈরি হয়েছিল, সেই সময়ই এই চাঁদের মাটি থেকে সংগৃহীত নমুনাগুলিরও সৃষ্টি।

আজ থেকে প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে চিক্সুলুব গহ্বরের ওই জায়গাতেই আছড়ে পড়েছিল ১০ কিলোমিটার আয়তনের একটি গ্রহাণু। তার প্রভাবেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ডায়নোসর। তাই পৃথিবীর পাশাপাশি চাঁদ-সহ সংলগ্ন গ্রহ,, উপগ্রহগুলিতেও একই ধরনের মহাজাগতিক বিপর্যয় ঘটে থাকতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

মহাকাশ গবেষণা নতুন গতি পাবে!

আপাতত, চিনা মহাকাশযান আহরিত চাঁদের মাটির ওই নমুনা অন্য দেশের মহাকাশযানের বয়ে আনা নমুনার সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এতে আগামী দিনে এমন ঘনা ঘটার সম্ভাবনা রয়েছে কি না, ঘটলে কোন সময় নাগাদ ঘটতে পারে, সেই সম্পর্কেও ধারা তৈরি হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget