এক্সপ্লোর

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

Dogs Understand Human Faces: মুখ দেখে মানুষের আবেগ বুঝতে পারে কুকুর। গবেষণায় ধরা পড়ল।

নয়াদিল্লি:  শুধুমাত্র মানুষের ন্যাওটা হয়ে ঘোরে না। মুখ দেখে মানুষের মনও বুঝতে পারে কুকুর। গবেষণায় এবার এমনই তথ্য় উঠে এল। দেখা গিয়েছে, মানুষের মুখের ভিন্ন ভিন্ন অভিব্যক্তি বুঝতে পারে সারমেয়রা।  সুখ, দুঃখ, আনন্দ, আতঙ্ক, মনের মধ্যে ঠিক কী চলছে, মুখ দেখেই বুঝে যায়। (Dogs Understand Human Faces)

ইউনিভার্সিটি অফ ভিয়েনার গবেষকরা বিষয়টি সামনে এনেছেন। iScience জার্নালে তাঁদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। মুখ দেখে মানুষের আবেগ, অনুভূতি বোঝার ক্ষমতাই নয় শুধু, সেই সময় সারমেয়দের মস্তিষ্কের কোন অংশটি সক্রিয় থাকে, তাও চিহ্নিত করা গিয়েছে। (Dog Brain Research)

আরও পড়ুন: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?

Functional Magnetic Resonance Imaging (FMRI) প্রযুক্তির সাহায্য়ে কুকুরের মস্তিষ্ক স্ক্যান করে দেখেন গবেষকরা। কিন্তু মানুষই যেখানে MRI করাতে ভয় পান, সেখানে কুকুরকে কমপক্ষে ছ’মিনিট, এক ভাবে মেশিনে বসিয়ে রাখা কঠিন কাজ ছিল। কয়েক মিলিমিটার এদিক ওদিক হলেও, সেই ডেটা ব্যবহার করা অসম্ভব ছিল। মোট ১৪টি কুকুরকে নিয়ে গবেষণা চালানো হয়। প্রশিক্ষণ চলে তাদের।  মোট ২০টি সেশন চলে। তার পরই অসাধ্যসাধন হয়।

গবেষণা চলাকালীন মেশিনে কুকুরকে বসিয়ে রেখে তার সামনে পর পর নানা অভিব্যক্তি-সহ মানুষের ছবি তুলে ধরা হয়। গবেষকরা জানিয়েছেন, হাসিখুশি মুখের ছবি দেখে কুকুরের মস্তিষ্কের টেম্পোরাল কর্টেক্স এবং কডেট নিউক্লিয়াস সক্রিয় হয়ে ওঠে। মানুষের ক্ষেত্রে টেম্পোরাল লোব স্মৃতির নির্মাণ, ভাষাশিক্ষা, পরিচিত ব্যক্তিকে চিনতে পারে, দৃশ্যমান সঙ্কেতে সাড়া দেওয়া, আবেগ বোঝায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

আরও পড়ুন: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

পাশাপাশি, দুঃখী, রাগী, ভয়ভীত এবং নির্বিকার মুখের ছবিও দেখানো হয় কুকুরকে। দেখা যায়, দুঃখী এবং ভীত মুখ দেখে তাদের ডান ডিকের রোস্ট্রাল সুপ্রা সিলভিয়ান জাইরাস সক্রিয় হয়ে যায়। মানুষের ক্ষেত্রে ওই অংশ চাক্ষুষ করা তথ্য বুঝতে সাহায্য় করে। রাগী এবং ভয়ভীত মুখ দেখে কুকুরের ডানদিকের এক্টটোসিলভিয়ান জাইরাস এবং  বাঁ দিকের স্প্লেনাল জাইরাস সক্রিয় হয়ে ওঠে। মানুষের ক্ষেত্রে প্রথনটি সংবেদনশীল তথ্য জড়ো করে এবং দ্বিতীয়টি চাক্ষুষ অভিজ্ঞতা, দিকনির্দেশনা এবং বিশেষ ঘটবলীর স্মৃতি ফিরিয়ে আনার কাজ করে।

ইউনিভার্সিটি অফ ভিয়েনার মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তথা গবেষণাপত্রের লেখক রাউল হার্নান্দেজ পেরেজ বলেন, “দেখা গিয়েছে, কুকুরের মস্তিষ্ক শুধুমাত্র ভিন্ন ভিন্ন আবেগকে ইতিবাচক বা নেতিবাচক হিসেবে তালিকাভুক্ত করে না, বরং সুচারু উপায়ে সেগুলিকে আত্মস্থ করে এবং সেই মতো এক এক রকম আবেগের ক্ষেত্রে এক এক রকম ভাবে সাড়া দেয়।”

আমরা দেখেছি যে, কুকুরের মস্তিষ্ক আবেগগুলোকে কেবল ইতিবাচক বা নেতিবাচক হিসেবেই শ্রেণীবদ্ধ করে না, বরং আরও সূক্ষ্ম প্রক্রিয়াকরণও করতে পারে এবং বিভিন্ন আবেগের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে সাড়া দেয়।

এই প্রথম নয়, এর আগে একটি গবেষণায় দেখা যায়, মানুষের মুখ দেখে ভিন্ন ভিন্ন ভাবে সাড়া দেয় কুকুর। শুধু মুখ নয়, মানুষের চোখ দেখে তারা বুঝে যায় কে খুশি, কে দুঃখী।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget