এক্সপ্লোর

Science News: নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আরোহণ, আচমকা ফুঁসে উঠল আগ্নেয়গিরি, তার পর…ভিডিও ভাইরাল

Santiaguito Volcano Erupts: নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আরোহণ। আচমকা ফুঁসে উঠল আগ্নেয়গিরি। ভয়ঙ্কর দৃশ্য।

নয়াদিল্লি: কোথাও কিছু নেই। চারিদিক একেবারে শান্ত। হঠাৎই বিস্ফোর ঘটল যেন। একেবারে উথালপাথাল পরিস্থিতি। এভাবেই হঠাৎ ফুঁসে উঠল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সান্টিয়াগিটো আগ্নেয়গিরি। সেই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দৌড় দিলেন পদযাত্রীরা। পড়িমরি করে পাহাড় থেকে নেমে আসতে দেখা গেল তাঁদের। (Santiaguito Volcano Erupts)

সান্টিয়াগিটো আগ্নেয়গিরিটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরি। প্রায় রোজই জ্বালামুখ থেকে ছিটকে বেরোয় লাভা, পাথর। ওই আগ্নেয়গিরির ৫.৩ মাইল এলাকায় তাই প্রবেশ নিষিদ্ধই থাকে। কিন্তু তারপরও অতি উৎসাহী পদযাত্রীরা আগ্নেয়গিরির কাছে পৌঁছে যান প্রায়শই। এবারও তেমনই বেশ কয়েক জন আগ্নেয়গিরিটির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। সেখানে যে দৃশ্যের সাক্ষী হলেন তাঁরা, তা ভয়ঙ্কর। (Science News)

আরও পড়ুন: এদিক ওদিক ঘাপটি মেরে নয়, মাটির বাড়ি তৈরি করে থাকে, ভারতে বিরল প্রজাতির ব্যাঙের খোঁজ মিলল

গত ২০ এপ্রিল গুয়াতেমালার সান্টিয়াগিটো আগ্নেয়গিরিটি ফুঁসে ওঠে। কার্লোস এনরিকে পোরেস রোদাস নামের এক ব্যক্তি সেইসময়কার একটি ভিডিও পোস্ট করেছেন, যা সর্বত্র ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও-য় দেখা গিয়েছে, আচমকাই ফুঁসে ওঠে আগ্নেয়গিরিটি। মাটির নীচে কার্যত বিস্ফোরণ ঘটে। ধুলো, ছাই ঢেকে দেয় চারিদিক। 

এমন পরিস্থিতিতে প্রাণ হাতে করে দৌড়তে শুরু করেন একদল পদযাত্রী। আতঙ্কে চিৎকারও করে ওঠেন কেউ কেউ। ‘এল পাসো ডি লা মুয়ের্তে’ ঢালে এই ঘটনা ঘটে, যা ‘Death Trail’ বা ‘মৃত্যুপথ’ হিসেবেও পরিচিত। অতি সক্রিয় অগ্ন্যুৎপাত অঞ্চলের মধ্যে পড়ে সেটি।

আরও পড়ুন: মঙ্গলের মাটিতে এগুলি কী? ড্রাগনের আঁশ বলছেন অনেকেই, NASA জানাল…

স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে খবর একদল পদযাত্রী আগ্নেয়গিরিটিতেই উঠছিলেন। সেই সময় হঠাৎই ফুঁসে ওঠে আগ্নেয়গিরিটি। তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। রোদাস জানিয়েছেন, সান্টিয়াগিটো আগ্নেয়গিরিটি লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে বিপজ্জনক। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তাও অনেকেই কাছাকাছি পৌঁছে যান, তাঁরা রোমাঞ্চ অনুভব করেন এতে। 

গুয়াতে মালার বিপর্যয় বিভাগ জানিয়েছে, আগ্নেয়গিরিটি থেকে লাগাচার লাভা, পাথর ছাই নর্গত হয়ে চলেছে। বেশ কিছু জায়গায় ধসও নেমেছে সেখানে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget