এক্সপ্লোর

ISRO Salary Structure: মহাকাশ গবেষণায় আগ্রহ থাকলেও, বেতন দেখেই পিঠটান, ইঞ্জিনিয়ার খুঁজতে হিমশিম খাচ্ছে ISRO

S Somanath: সম্প্রতি বিষয়টি সামনে এনেছেন ISRO প্রধান সোমনাথ।

নয়াদিল্লি: চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। তার পর সৌরযানেরও সফল উৎক্ষেপণ হয়েছে। কিন্তু সংস্থার জন্য লোক নিয়োগ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ISRO-কে (ISRO Salary Structure)। দেশের তাবড় IIT থেকে ইঞ্জিনিয়ার নিয়োগ করতে গেলেও, বেতনের কাঠামো দেখে ইঞ্জিনিয়াররা পিছিয়ে যাচ্ছেন। অভিযোগ বা অনুযোগ নয়, ISRO প্রধান এস সোমনাথ খোদ একথা জানালেন। (S Somanath)

সম্প্রতি বিষয়টি সামনে এনেছেন ISRO প্রধান সোমনাথ। তিনি বলেন, “আমাদের সবচেয়ে দক্ষ কর্মীরা মূলত ইঞ্জিনিয়ার। সাধারণ IIT থেকেই নিয়োগ করা হয় তাঁদের। কিন্তু আজকাল IIT থেকে কেউ ISRO-য় যোগ দিচ্ছেন না। আমরা গিয়ে চেষ্টা চালাই, কিন্তু কেউ যোগ দেন না।” মহাকাশ গবেষণায় আগ্রহ থাকলেও, বেতন দেখেই বহু ছেলেমেয়ে পিছিয়ে যান এবং টেনেটুনে ১ শতাংশেরও কম ছেলেমেয়ে ISRO-য় যোগদান করেন, তাও শুধুমাত্র মহাকাশ গবেষণাকে ভালবাসেন বলে, জানান সোমনাথ।

দেশের মহাকাশ গবেষণার কাজে যুক্ত হওয়া, ইতিহাস গড়ার হাতছানি এড়ানো সহজ কাজ নয়। কিন্তু বেতন দেখেই নাকি IIT-র ছেলেমেয়েরা অনীহা দেখান বলে জানিয়েছেন ISRO প্রধান সোমনাথ। একটি IIT থেকে লোক নিয়োগ করতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, সেকথাও তুলে ধরেন তিনি। বলেন, “ISRO-য় কাজের সুযোগ-সুবিধাগুলি বোঝাচ্ছিল আমাদের টিম। IIT থেকে প্রতিভাবান ইঞ্জিনিয়ার নিয়োগই ছিল লক্ষ্য। কী ধরনের কাজ করতে হয়, তাতে কী কী সুযোগ-সুবিধা মেলে, সব বোঝানো হয় প্রথমে। তার পর বেতনের কাঠামো তুলে ধরা হয়। সর্বোচ্চ কত বেতন হতে পারে, তাও জানানো হয়। তাতেই থেমে যায় সবকিছু। বেতনের কাঠামো দেখেই ৬০ শতাংশ ছেলেমেয়ে বেরিয়ে যান।”

আরও পড়ুন: Global Hunger Index 2023: পাকিস্তান, শ্রীলঙ্কার থেকেও পিছিয়ে ভারত, বিশ্ব ক্ষুধা সূচকে জুটল ১১১তম স্থান

ISRO প্রধান সোমনাথ জানিয়েছেন, ISRO-র সর্বোচ্চ বেতনে অঙ্ক যা, IIT থেকে পাস করে প্রথম চাকরিতেই সেই বেতন পেয়ে যান ছেলেমেয়েরা। ISRO-র বিজ্ঞানীদের বেতন নিয়ে সম্প্রতি হতাশা প্রকাশ করেন ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা। যে পরিশ্রম করেন ISRO-র বিজ্ঞানীরা, তাতে বেতন ঢের বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেন গোয়েঙ্কা।

ISRO প্রধান এবং মহাকাশ বিভাগের সচিবের বেতন ২.৫ লক্ষ টাকার আশেপাশে। ইঞ্জিনিয়ারদের বেতন ৫৬ হাজারের মতো। তার উপর, দীর্ঘ দিন বেতন না পাওয়ার অভিযোগও সামেন এসেছে সম্প্রতি, যা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও চোখে পড়ে। তাই মহাকাশ গবেষণায় আগ্রহ থাকলেও, বেতন দেখে যোগ্য ছেলেমেয়েরা পিছিয়ে যান বলে মত বিশেষজ্ঞদের।

সেরা শিরোনাম

NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget