এক্সপ্লোর

Nasa Moon Mission: আজ চাঁদের পথে চার মহাকাশচারী! কোথায়, কখন দেখা যাবে লাইভ? কোথায় দেখবেন?

Artemis II: আর্টেমিস ২ অভিযান ৫০ বছর পর মানুষকে চন্দ্রপৃষ্ঠে ফিরিয়ে এনে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করতে চলেছে।

নয়া দিল্লি: প্রায় পঞ্চাশ বছর পর ফের চন্দ্রপৃষ্ঠে মানুষ নিয়ে অভিযান করতে চলেছে। শেষ অ্যাপোলো অভিযানের ৫০ বছরেরও বেশি সময় পর, নাসা মানুষকে আবার গভীর মহাকাশে ফিরিয়ে নিয়ে যাওয়ার যাত্রার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কারিগরি জটিলতার কারণে ফেব্রুয়ারি ও মার্চ মাসে উৎক্ষেপণ পিছিয়ে গেলেও, ১ এপ্রিল (আমেরিকার সময়) এই যাত্রার প্রস্তুতি নিচ্ছে। 

অ্যাপোলো ১৭ অভিযানের পর নাসার মানববাহী চন্দ্রাভিযান বন্ধ হয়ে যায়। সে সময় অ্যাপোলোর নভোচারীদের আনা পাথর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে চাঁদে জল নেই। ফলে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাস অসম্ভব ছিল। 

১৯৭২ সালে চাঁদে যাওয়ার জন্য নাসার অ্যাপোলো প্রকল্প শেষ হয়েছিল। তার আগেই চাঁদে পা রেখেছিলেন মহাকাশচারী। এই অভিযান সফল হলে প্রায় ৫৩ বছর পরে চাঁদের মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা। তবে তিন ধাপে এই অভিযান সম্পন্ন হওয়ার কথা। দ্বিতীয় ধাপ অর্থাৎ আর্টেমিস ২-তে মহাকাশচারীরা পৃথিবীর কক্ষপথের বাইরে বেরোবেন এবং চাঁদের কাছাকাছি যাবেন। তাঁরা চাঁদের কাছে এক বার পাক খেয়ে (হাই-স্পিড লুপ) ফিরে আসবেন তাঁরা। এর পর তৃতীয় ধাপ আর্টেমিস-৩ মহাকাশচারীদের নামাবে চাঁদের মাটিতে।

কোথায় দেখা যাবে?

নাসার সরকারি ইউটিউব চ্যানেল, সরকারি ওয়েবসাইটে দেখা যাবে। আমেরিকার ইস্টার্ন ডেলাইট টাইম যখন হবে দুপুর ১২টা ৫০ মিনিট, তখন থেকেই শুরু হবে সময় গোনা। ভারতে তখন রাত প্রায় ১০টা। ১ এপ্রিল, বুধবার আমেরিকার ফ্লরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ হবে ওরিয়ন মহাকাশযান। সে সময় ফ্লরিডার ঘড়িতে বাজবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিট (ইস্টার্ন ডেলাইট টাইম)। ভারতে তখন ২ এপ্রিল, বৃহস্পতিবার ভোর প্রায় ৪টে। 

চার মহাকাশচারী পাড়ি দিচ্ছেন এই অভিযানে। কারা তাঁরা?রিড ওয়াইসম্যান (কমান্ডার): প্রাক্তন নৌসেনা পাইলট। ১৬৫ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে। ভিক্টর গ্লোভার (পাইলট): নাসার ক্রু-১ অভিযানে সামিল হয়েছিলেন। ক্রিস্টিনা কচ (অভিযান বিশেষজ্ঞ): মহিলা হিসাবে সবচেয়ে বেশি সময় স্পেসফ্লাইট চালিয়েছেন। জেরেমি হানসেন: কানাডিয়ান মহাকাশ সংস্থার মহাকাশচারী। প্রথম বার মহাকাশে পাড়ি দিচ্ছেন।

সেরা শিরোনাম

Weather Update : বৃষ্টি হলেই মুহূর্মুহূ বাজ আর বিদ্যুতের ঝলকানি, যেন ক্লাউডবার্স্ট ! কলকাতায় হঠাৎ কেন এমন পরিস্থিতি?
বৃষ্টি হলেই মুহূর্মুহূ বাজ আর বিদ্যুতের ঝলকানি, যেন ক্লাউডবার্স্ট ! কলকাতায় হঠাৎ কেন এমন পরিস্থিতি?
প্রাণীদের স্বচিকিৎসা পদ্ধতি, কী এই জুফার্মাকোগনোসি
প্রাণীদের স্বচিকিৎসা পদ্ধতি, কী এই জুফার্মাকোগনোসি 
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Earthquake News: ফের ভূমিকম্প জাপানে, কাকভোরে কেঁপে উঠল মাটি, এই নিয়ে এক সপ্তাহে তিন বার
ফের ভূমিকম্প জাপানে, কাকভোরে কেঁপে উঠল মাটি, এই নিয়ে এক সপ্তাহে তিন বার

ভিডিও

Humayun Kabir News | হুমকি-ভাষণে পুলিশের তলব, হাজিরা দেবেন হুমায়ুন? | ABP ANANDA LIVE
TMC-Ritabrata Banerjee | কাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে 'ঋতব্রত-তৃণমূল' | ABP ANANDA LIVE
Kunal Ghosh - TMC News | হেয়ার স্ট্রিট থানায় হাজিরা কুণাল ঘোষের | ABP ANANDA
Suvendu Adhikari on Annapurna Yojana News | অন্নপূর্ণা ভাণ্ডারে কেউ বাদ যাবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর | ABP ANANDA
Annapurna Yojana News | 'প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তাঁর গ্যারান্টি পূরণের দিকে আরও এগোলাম' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget