এক্সপ্লোর

Science News: ১৫টি নতুন উপগ্রহের সন্ধান মিলল, এতদিন লুকিয়ে ছিল সৌরজগতে, শনি এবং বৃহস্পতির মধ্যে জোর টক্কর

New Moons Discovered: এই আবিষ্কারের ফলে সৌরজগতে স্থিত মোট উপগ্রহের সংখ্যাও বৃদ্ধি পেল, ৪৪২।

নয়াদিল্লি: একটি বা দু’টি নয়, সৌরজগতে ১৫টি নতুন উপগ্রহের সন্ধান মিলল। শনি এবং বৃহস্পতিকে প্রদক্ষিণ করে চলেছে নয়া আবিষ্কৃত উপগ্রহগুলি। এই আবিষ্কারের ফলে শনির মোট উপগ্রহের সংখ্যা বেড়ে হল ২৮৫। বৃহস্পতির মোট উপগ্রহ সংখ্য়া বেড়ে হল ১০১। (New Moons Discovered)

এই আবিষ্কারের ফলে সৌরজগতে স্থিত মোট উপগ্রহের সংখ্যাও বৃদ্ধি পেল, ৪৪২। সীমিত সময়ের জন্য গ্রহগুলির চার পাশে পাক খাওয়া গ্রহাণু, কুইপার বেল্ট থেকে আগত ছোট মহাজাগতিক বস্তুগুলিকে এই হিসেবের বাইরেই রাখা হয়েছে। নতুন যে ১৫টি উপগ্রহের সন্ধান মিলেছে, তার মধ্যে ১১টি শনিকে প্রদক্ষিণ করছে। চারটি প্রদক্ষিণ করছে বৃহস্পতিকে। (Science News)

Minor Planet Centre থেকে নতুন ১৫টি উপগ্রহ আবিষ্কারের ঘোষণা করা হয়েছে। মহাজাগতিক বস্তুসমূহের কোনটি গ্রহাণু, কোনটি ধূমকেতু, কোনটি উপগ্রহ, তাতে সিলমোহর দেয় এই সংস্থাই। সদ্য আবিষ্কৃত ১৫টি উপগ্রহগুলি আয়তনে খুব বড় নয়। গড় ব্যাস ৩ কিলোমিটার। তাদের কক্ষপথও বহুদূর বিস্তৃত। শনি এবং বৃহস্পতির বৃহৎ উপগ্রহগুলির তুলনায় অনেক প্রশস্ত।

শুধু তাই নয়, নয়া আবিষ্কৃত উপগ্রহগুলির ঔজ্জ্বল্যের মাত্রা ২৫ থেকে ২৭-এর মধ্যে। সেই তুলনায় চাঁদের ঔজ্জ্বল্য়ের মাত্রা -১২.৬। ফলে সাধারণ টেলিস্কোপে এতদিন ধার পড়েনি নয়া আবিষ্কৃত, অনুজ্জ্বল উপগ্রহগুলি। অত্যন্ত শক্তিশালী, অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করেই তাদের অস্তিত্ব টের পাওয়া যায়। 

এই ১৫টি নতুন উপগ্রহের মধ্যে বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ড এবং ডেভিড থোলেন। স্কট কার্নিজ ইনস্টিটিউশন ফর সায়েন্সে কর্মরত। ডেভিড রয়েছেন ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ে। তাঁরা ৬.৫ মিটারের Magellan-Baade এবং ৮ মিটারের Subaru টেলিস্কোপ ব্যবহার করেন। শনির ১১টি উপগ্রহ আবিষ্কার করেন এডওয়ার্ড অ্যাশটন নেতৃত্বাধীন অ্যাকাডেমিয়া সিনিকা ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের গবেষকরা। তাঁরা ৩.৫ মিটারের Canada-France-Hawaii টেলিস্কোপ ব্যবহার করেন। এর আগে, শনির ১২৮টি উপগ্রহ আবিষ্কারেও নেতৃত্ব দেন এডওয়ার্ড। স্কট এবং এডওয়ার্ড মিলে সৌরজগতে ২০০-র বেশি উপগ্রহ আবিষ্কার করেছেন। বহু ক্ষেত্রে একসঙ্গেও কাজ করেছেন তাঁরা।

উপগ্রহের সংখ্য়ার নিরিখে শনির চেয়ে অনেকটাই পিছিয়ে বৃহস্পতি। তবে Europa Clipper এবং Jupiter Icy Moons Explorer মহাকাশযান দু’টি এই মুহূর্তে বৃহস্পতির দিকে ধাবমান। তারা নতুন উপগ্রহ আবিষ্কার করতে পারলে, হিসেব বদলে যেতে পারে। এই মুহূর্তে পৃথিবীর উপগ্রহের  সংখ্যা ১, মঙ্গলের ২, বৃহস্পতির ১০১, শনির ২৮৫, ইউরেনাসের ২৮, নেপচুনের ১৬। শুক্র এবং বুধের কোনও উপগ্রহের সন্ধান পাওয়া যায়নি। বামনগ্রহ প্লুটোর উপগ্রহের সংখ্যা ৫, এরিসের ১, মেকেমেকের ১, হউমেয়ার ২ এবং সেরেসের ১।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget