এক্সপ্লোর

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট

SpaceX Starship Splashdown: আলতো করে ভারত মহাসাগর ছুঁয়েছিল। তার পরই তীব্র বিস্ফোরণ। ছিন্নভিন্ন হয়ে গেল প্রকাণ্ড রকেট।

নয়াদিল্লি: ভারত মহাসাগরে রকেট বিস্ফোরণ। উড়ান সম্পূর্ণ করে নীল জল ছুঁয়েছিল সবে। চোখের পলক ফেলার আগেই তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আগুনের গোলা ছাড়া কিছু চোখে পড়ার উপায় ছিল না। উত্তাল হয়ে ওঠে জলরাশি। পরীক্ষামূলক উড়ান সফল হওয়ার পর জলে নামানো হচ্ছিল রকেটটিকে। (SpaceX Starship Splashdown)

ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর প্রকাণ্ড আকারের রকেটটি নিয়ে পরীক্ষা চলছিল। টেক্সাসের Starbase থেকে সেটি উৎক্ষেপণ করা হয়। আগামী দিনে ওই রকেটই চাঁদ এবং মঙ্গল গ্রহে পাঠানোর লক্ষ্য রয়েছে। মহাকাশে উড়ান সম্পূর্ণ হওয়ার পর ভারত মহাসাগরে সেটিকে অবতরণ করানো হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। (SpaceX Starship Explodes)

আরও পড়ুন: কালই পৃথিবীর আকাশে প্রকাণ্ড গ্রহাণু, নীল তিমির সমান, মাত্র এক সপ্তাহ আগেই হয় আবিষ্কার

আগাগোড়া রকেটটির উপর নজরদারি চালানো হচ্ছিল। রকেটের বুস্টার বা উপরের অংশটিকে রক্ষা করা লক্ষ্যও ছিল না SpaceX-এর। বরং পরিকল্পিত ভাবে সেটিকে নামানো হবে বলে ঠিক ছিল। সেই মতো বুস্টার থেকে আলাদা হওয়ার পর জল ছোঁয় রকেটটি। এতে উচ্ছ্বাসের বাঁধ ভাঙে বিজ্ঞানীদের মধ্যে। ১২তম উড়ান সফল হওয়ার জন্য বিজ্ঞানীদের অভিনন্দনও জানায় SpaceX. 

আরও পড়ুন: সূর্যাস্তের পরও বেজায় গরম, নিজের ঘরেই টেকা যাচ্ছে না, কেন হচ্ছে এমন?

এর পরই দেখা যায়, উত্তাল জলরাশির মধ্যেও রকেটের পিছনের অংশে আগুন জ্বলছে। সেটি একদিকে হেলে পড়ার সঙ্গে সঙ্গে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। বিধ্বংসী আগুনে ঢেকে যায় চারিদিক। হিরোশিমা-নাগাসাকিতে পরমাণু হামলার সময় ছত্রাকের আকারে  যেভাবে আগুনের গোলাকেকে আকাশ ছুঁতে দেখা গিয়েছিল, সেভাবেই ভারত মহাসাগরের উপর আগুনের গোলার সৃষ্টি হয়। বেশ কিছু ক্ষণ ওই অবস্থায় দাউদাউ করে জ্বলতে থাকে চারিদিক। একেবারে ছিন্নভিন্ন হয়ে যায় রকেটটি।

এমনিতেই অত্যন্ত ভারী রকেটটির উড়ানকে ঘিরে শুরু থেকেই বেশ কিছু সমস্যা দেখা দেয়। তবে SpaceX-এর দাবি, রকেটটির বুস্টার বা আপার স্টেজ, কোনওটিই অক্ষত অবস্থায় ফিরে পাওয়া লক্ষ্য় ছিল না তাদের। ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ ঘটলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। 

উড্ডীয়মান অবস্থায় রকেটটি মহাকাশে জটিল কার্য সম্পন্ন করে। খাড়া অবস্থানে থেকে নিজের শরীর ঘুরিয়ে নিতে হয় সেটিকে। পৃথিবীক বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের আগে চালু করতে হয় ইঞ্জিনগুলিও। সেই সময় যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। মহাকাশে ২২টি ‘মক’ স্যাটেলাইটও বসিয়ে এসেছে রকেটটি, যার মধ্যে দু’টি ‘মক’ স্যাটেলাইট রকেটটির ছবিও তোলার চেষ্টা করে, যাতে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় তার পারফর্ম্যান্স বুঝতে পারেন বিজ্ঞানীরা। 

যদিও মসৃণ ভাবে গোটা বিষয়টি এগোয়নি। SpaceX-এর এক আধিকারিক জানিয়েছেন, যে কক্ষপথে রকেটটিকে পাঠানোর লক্ষ্য ছিল, তার পরিবর্তে অন্য একটি কক্ষপথ ধরে সেটি। কারণ একটি ইঞ্জিন শুরুতেই বিকল হয়ে গিয়েছিল। আপার স্টেজটি থেকে আলাদা হওয়ার সময়ও সমস্যা দেখা দেয়। বুস্টারটিকে নিয়ন্ত্রিত ভাবে মেক্সিকো উপসাগরে নামানোর পরিকল্পনা থাকলেও, সেটি অনিয়ন্ত্রিত ভাবে আছড়ে পড়ে। 

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র আর্টেমিস অভিযানের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে SpaceX. মহাকাশচারীদের চাঁদের মাটিতে নিরাপদে পৌঁছে দিতে তাদেরই মহাকাশযান তৈরির দায়িত্ব দিয়েছে NASA. ২০২৮ সালের মধ্য়েই ফের চাঁদের মাটিতে পদার্পণ করাই লক্ষ্য। ২০৩০ সালের মধ্যে চাঁদের মানুষ পাঠানোর লক্ষ্য়ে কাজ করছে চিনও। আবার জেফ বেজোসের Blue Origin-ও চাঁদে অবতরণের প্রযুক্তি তৈরির কাজ করছে। মহাকাশ অভিযানকে ঘিরে এই প্রতিযোগিতা যদিও ভাল ভাবে দেখছে না বিশেষজ্ঞদের একাংশ। দৌড়ঝাঁপের চেয়ে গুণমান, নিরাপত্তার উপর জোর দেওয়ার পক্ষপাতী তাঁরা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget